
সোহানুর রহমান বাপ্পি, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
মাটি ও মানুষের দৈনিক বাংলাদেশ কণ্ঠ পত্রিকা পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ১৭ বছর সফলভাবে অতিক্রম করে ১৮তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এ.কে. নাসিম খান। জেলা প্রতিনিধি মো. শফিক কবীরের স্বাগত বক্তব্য ও সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী ভূঁইয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি খালেকুজ্জামান, জেলা জাসাস আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা, প্রেসক্লাবের সাংবাদিক সদস্য শামসুল আলম সেলিম, লেখক ও সাংবাদিক মো. আমিনুল হক সাদী, সাংবাদিক কাউছার আহমেদ টিটু, শহীদুল ইসলাম পলাশ, আসাদুজ্জামান লিপন, খায়রুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক বাংলাদেশ কণ্ঠ ইতোমধ্যেই পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তারা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

























