Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নোয়াখালীর সুবর্ণচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙলেন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:26:25 pm, Monday, 29 September 2025
  • 144 বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ছমিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ।
গতকাল রবিবার রাতের দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র দাস জানান, গত ২৬ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা, ফাতেহা ইয়াজদাহুম ও লক্ষ্মী পূজা উপলক্ষে বিদ্যালয়ে ছুটি চলছে। এ সময়ে গতকাল রবিবার(২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, বিদ্যালয়ের পূর্ব-উত্তর কর্ণারের দুই পিলারের সমপরিমাণ সীমানা প্রাচীর কে বা কাহারা ভেঙে ফেলে।
প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন,
তিনি ২০১৯ সালের ৭ আগস্ট থেকে প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টি ১৯৩৬ সালে ৫০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে সীমানা প্রাচীর নির্মিত হয়।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরবর্তীতে পার্শ্ববর্তী ছমির হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ জামালকে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি ভাঙচুরের ঘটনা স্বীকার করে বলেন, “আমাদের জায়গা আমরা ভেঙেছি, আপনি এখানে চাকুরি করতে এসেছেন, চাকুরি করুন।”
এ ঘটনায় প্রধান শিক্ষক তাপস চন্দ্র দাস গভীর শঙ্কা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর লিখিতভাবে প্রতিকার চান।
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নাসিম ফারুকী জানান , যেহেতু বিদ্যালয়টি সরকারি প্রতিষ্ঠান এবং তার ওপর সার্বিক দায়িত্ব বর্তায়, তাই রাতের অন্ধকারে সরকারি সম্পত্তি ভাঙচুরের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
ছমির হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ জামালকে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি ভাঙচুরের ঘটনা স্বীকার করে বলেন, আমাদের শিক্ষার্থীদের চলাচলের কোন পথ না থাকায় আমরা গেইট নির্মাণ করার জন্য পাশের প্রাচীর ভেঙেছি। স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বসে আমরা সমস্যার সমাধান করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মা বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ প্রধান শিক্ষক থেকে পেয়েছি। তদন্ত করে পরবর্তী বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

নোয়াখালীর সুবর্ণচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙলেন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক 

আপডেট সময় : 07:26:25 pm, Monday, 29 September 2025