
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি’র উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৮ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মনির হোসেন জসির সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং স্বেচ্ছাসেবক দলের ভোলাকোট ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জুয়েল মিজির সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য প্রদান করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন মানিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক অ্যাডভোকেট মমিনুল ইসলাম,মোহাম্মদ আনোয়ার হোসেন শান্তি, সানাউল্লা ভূঁইয়া, আরিফ হোসেন,সৌদি প্রবাসী আবুল হোসেন স্বপন, মোহাম্মদ তুহিন খান, সাইফুল ইসলাম সুমন খান, আব্বাস উদ্দিন আবু তাহের লিটন, প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা দলের কার্যক্রম কিভাবে আরো বেগবান করা যায় সে বিষয়ে বিশদ আলোচনা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে করণীয় নির্ধারণ করেন। এ সময় তারা প্রত্যেক নেতাকর্মীকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানান। এবং রামগঞ্জ থেকে ধানের শীষ প্রতীকে যাকেই মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

























