Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে: বিভাগীয় কমিশনার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:35:51 pm, Saturday, 27 September 2025
  • 174 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সিলেট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যতম একটি পর্যটন এলাকা। এ প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করেই এখানে পর্যটনের প্রসার ঘটাতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সিলেটে পর্যটনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সরকার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে। এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে সিলেটের পর্যটন খাত আরো উন্নত হবে। তিনি আরও বলেন, পর্যটন খাতকে ঘিরে কর্মসংস্থান বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। কাজেই শুধু দিবস উদ্‌যাপনে সীমাবদ্ধ না থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ঐতিহাসিক ক্বিন ব্রীজে এসে শেষ হয়। র‍্যালি শেষে সারদা হলে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।সভায় আরও বক্তব্য রাখেন,
সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান,
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির,
বেলার সমন্বয়ক এডভোকেট শাহ শাহেদা আক্তার,ট্যুর অপারেটর এসোসিয়েশন সভাপতি হুমায়ুন কবির লিটন।এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।

সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম বলেন,
সিলেট বাংলাদেশের একটি হেভেন(Heaven -স্বর্গ)।এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী বিশেষ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। এরমধ্যে রয়েছে সচেতনতামূলক সাইক্লিং, সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী পর্যটন মেলা এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ডিসপ্লে ও ক্বিন ব্রীজসংলগ্ন এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদ্‌যাপন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে: বিভাগীয় কমিশনার

আপডেট সময় : 07:35:51 pm, Saturday, 27 September 2025