Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

সনদ জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার চেষ্টা কালে যুবক আটক ; কম্পিউটার জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:38:35 pm, Saturday, 27 September 2025
  • 107 বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসির সনদ জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার চেষ্টা কালে রাকিব হোসেন (১৬) নামের কিশোরকে আটক করা হয়েছে।
গতকাল বিকালে উপজেলা নির্বাচন অফিস থেকে রাকিব হোসেনকে আটক করা হয়। আটক রাকিব বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের হাওলাদার বাড়ির মো. মোশারফ হোসেনের পুত্র।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য অন্যের মাধ্যমিক সনদের উপর কম্পিউটারে কারিগরী জালিয়াতির মাধ্যমে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ বসিয়ে নিজের বলে উপস্থাপন করে রাকিব হোসেন। এর আগে এই ব্যক্তি (রাকিব হোসেন) গত ৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন অফিসে ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আসলে তার দাখিলকৃত কাগজপত্র সঠিক না থাকায় ব্যর্থ হয়ে ফিরে যান।
কিন্তু গতকাল নিজেকে এসএসসি পাশ দাবী করে আবারও ভোটার হওয়ার জন্য আসেন। অথচ তার দাখিলকৃত মাধ্যমিক সনদ নিম্নস্বাক্ষরকারী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে অনলাইনে যাচাই করে অন্য একজন ব্যক্তি যথা- সোহানুর রহমান, পিতার নাম নুরুল আমিন, মাতার নাম নুর জাহান বেগম, জন্ম তারিখ ৩০/১২/২০০৪ পাওয়া যায়। ফলে এটি ভূয়া সনদ বলে নির্বাচন অফিসের কর্মকর্তাদের কাছে প্রতিয়মান হয়।
এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, উপজেলার বাংলা বাজারে অবস্থিত মনোয়ারা কম্পিউটার দোকান হতে এই এসএসসি সনদ নিজের নামে বানিয়ে নিয়েছেন। ধারণা করা হচ্ছে এরুপ কম্পিউটার দোকান হতে বিভিন্ন সনদ (এসএসসি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, জমির খতিয়ান ইত্যাদি) জালিয়াতি করে বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরে সেবা গ্রহণ করা হয়ে থাকতে পারে। ইতিপূর্বে এরূপ তথ্য পাওয়া গেলেও উপযুক্ত প্রমাণের অভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসের স্ক্যানিং এন্ড ইক্যুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর এবিএম মোস্তফা জামাল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার বুলবুল আহমেদ জানান, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান স্যার ও পুলিশসহ আমরা বাংলা বাজারের মনোয়ারা কম্পিউটার দোকানে অভিযান চালাই। এ সময় দোকানের কম্পিউটার থেকে কারিগরী জালিয়াতির মাধ্যমে তৈরী সনদ উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাকিব হোসেনের এসএসসি সনদ জালিয়াতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এমন জালিয়াতির সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

সনদ জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার চেষ্টা কালে যুবক আটক ; কম্পিউটার জব্দ

আপডেট সময় : 03:38:35 pm, Saturday, 27 September 2025