Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ইভটিজিংয়ের প্রতিবাদে সাংবাদিকসহ ৩ জন রক্তাক্ত, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:01:25 pm, Wednesday, 24 September 2025
  • 103 বার পড়া হয়েছে

মো আবীর হাসান, সাভার উপজেলা প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ তিনজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় রুবেল আহমেদের ডান হাত ভেঙে যায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে ২০ থেকে ৩০ জনের সংঘবদ্ধ একদল সন্ত্রাসী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক রুবেল আহমেদ জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের খানাখন্দ নিয়ে সংবাদ সংগ্রহের সময় তিনি দেখতে পান কয়েকজন তরুণীকে স্থানীয় বখাটেরা উত্যক্ত করছে। তিনি প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ হয়ে হঠাৎ আক্রমণ চালায়। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, প্রাণ বাঁচাতে তারা কেপিজে হাসপাতালের ফটকের ভেতরে আশ্রয় নেন। তবে হামলাকারীরা টেনে-হিঁচড়ে তাদের বাইরে বের করার চেষ্টা করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

রুবেলের অভিযোগ, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেল ও তার অনুসারীরা এ হামলার নেতৃত্ব দিয়েছেন।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

ইভটিজিংয়ের প্রতিবাদে সাংবাদিকসহ ৩ জন রক্তাক্ত, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের।

আপডেট সময় : 01:01:25 pm, Wednesday, 24 September 2025