
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুর থেকে ১২ বছর বয়সী অজ্ঞাত এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড মার্কাজ মসজিদের সামনের একটি পুকুর থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার বিকেলে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ ভেসে থাকতে দেখে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মাদ্রাসা শিক্ষার্থীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

























