Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

সাভার আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় প্রবাসী দুলাল মিয়ার পরিবারের ওপর হামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:01:58 pm, Saturday, 20 September 2025
  • 92 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

সাভারের আশুলিয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় প্রবাসী দুলাল মিয়া (৪৮) ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দুলাল মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

অভিযোগে উল্লেখ করা হয়, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলের পবনারটেক এলাকার মৃত কাশেম আলীর ছেলে আমিনুল ইসলাম ওরফে পিয়ার আলী (৬০), তার দুই ছেলে দেলোয়ার হোসেন মিন্টু (৩৫) ও মিলটন (৩২), একই এলাকার মিজান (৩৫), জিম (৩৩), নাসির (৩৫)সহ অজ্ঞাত আরও ৭-৮ জন এ হামলায় জড়িত।

হামলায় আহতরা হলেন—দুলাল মিয়া, তার স্ত্রী শিল্পী আক্তার (৩৬) ও মেয়ে লামিয়া আক্তার মিতু (১৬)। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসফেরত দুলাল মিয়া ও তার ভাই মাঈন উদ্দিন ভাদাইলের পবনারটেক এলাকায় জমি ক্রয় করে দখলে রেখেছেন। ওই জমিতে মাটি ভরাটের সময় অভিযুক্তরা বিএনপির নাম ভাঙিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার সকালে তাদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় দুলাল মিয়া ও তার পরিবারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

সাভার আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় প্রবাসী দুলাল মিয়ার পরিবারের ওপর হামলা

আপডেট সময় : 10:01:58 pm, Saturday, 20 September 2025