Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আ’লীগ নেত্রীকে রক্ষার আশ্বাসে কুরআন মাথায় নিয়ে বিএনপিনেতার চাঁদা আদায় 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:52:42 pm, Friday, 19 September 2025
  • 104 বার পড়া হয়েছে
তৌহিদ বেলাল,
কক্সবাজারের আলোচিত বিএনপিনেতা নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে কুরআন মাথায় রেখে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্তে গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, নুরউদ্দিন খান আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারকে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে এই অর্থ নিচ্ছেন।
অভিযোগকারী আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তার বলেন, ‘প্রথমে ভেবেছিলাম তিনি আমাকে বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু টাকা দেওয়ার পরও তিনি আরও টাকার জন্য চাপ দেন। রাজি না হওয়ায় আমাকে হত্যার হুমকি দেন, এমনকি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কথাও বলেন।’
ঘটনাটি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। তবে আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের কাছে অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নিতে সহজ হতো। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিএনপি নেতা নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে মানবপাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, চাঁদাবাজিসহ নানান অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বারবার আইনের হাত থেকে রক্ষা পেয়েছেন। স্থানীয় লোকজন বলেন, ‘নুরউদ্দিনের নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যায়। অথচ তিনি কোরআন মাথায় রেখে টাকা নিচ্ছেন—এটা প্রতারণা নয়, ভয়ঙ্কর রসিকতা।’
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন বলেন, ‘আমি এলাকার সমাজপতি। বিচার-শালিস সব আমি করি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’
কেন কুরআন মাথায় রেখে টাকা নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি কোনো কথা না বলে ফোন কেটে দেন।
কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রথমে তাকে শোকজ করা হবে। সঠিক ব্যাখ্যা না দিতে পারলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

আ’লীগ নেত্রীকে রক্ষার আশ্বাসে কুরআন মাথায় নিয়ে বিএনপিনেতার চাঁদা আদায় 

আপডেট সময় : 07:52:42 pm, Friday, 19 September 2025