Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

রামগঞ্জের কৃতি সন্তান লেখক মোতাহের হোসেন চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:36:47 pm, Thursday, 18 September 2025
  • 153 বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লেখক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ মোতাহের হোসেন চৌধুরীর স্মরণ সভা আজ বৃহস্পতিবার সকালে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার শরীফুল্লাহ আস শামস এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষক ও বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা, দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন ও লেখকপূত্র ক্যাপ্টেন সৈয়দ জাহীদ হোসাইন প্রমূখ।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সৈয়দ বাড়ীর সৈয়দ আবদুল মজিদ ও মাতা ফতেমা খাতুনের সন্তান লেখক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ইং সনে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ইং সনের ১৮ সেপ্টেম্বরের এইদিনে মাত্র ৫৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
বাংলা সাহিত্যের বিশিষ্ট প্রবন্ধকার ও মুক্তচিন্তার অগ্রদূত মোতাহের হোসেন চৌধুরীর স্মরণ সভা উপলক্ষ্যে লেখকপূত্র ক্যাপ্টেন সৈয়দ জাহীদ হোসাইনের হাতে মরণোত্তর সম্মাননা সারক তুলে দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
মোতাহের হোসেন চৌধুরীর স্মরণসভা উপলক্ষ্যে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বই পর্যালোচনা বিষয়ে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান প্রথম স্থান, মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধের রিভিউতে জিয়াউল হক হাই স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার মিতু ও মোতাহের হোসেন চৌধুরীর ক্লাইভ ভেলের সভ্যতা অনুবাদে রামগঞ্জ মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা জাহান মারিয়া প্রথম স্থান অর্জন করে।
মোতাহের হোসেন চৌধুরী কুমিল্লার ইউসুফ হাই স্কুল থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ সম্পন্ন করে তিনি শিক্ষকতা শুরু করেন। কলকাতার ইসলামিয়া কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করলেও দেশভাগের পর চট্টগ্রাম কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন।
শৈশব থেকেই সাহিত্যে আগ্রহী মোতাহের হোসেন চৌধুরী ছিলেন, “বুদ্ধির মুক্তি আন্দোলন” এর সক্রিয় কর্মী এবং মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার লেখনীতে মুক্তবুদ্ধি, মানবতা ও মননশীলতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রবন্ধগ্রন্থ “সংস্কৃতি কথা” (১৯৫৮), অনুবাদগ্রন্থ “সভ্যতা” (১৯৬৫) এবং “সুখ” (১৯৬৫) বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখেছে।
প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথের প্রভাবিত গদ্যে তিনি লিখেছেন সমাজ, সংস্কৃতি, ধর্ম ও মানবতার গভীর বিশ্লেষণ। তার কালজয়ী উক্তি “ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত, মার্জিত লোকের ধর্ম” আজও আলোচনায় সমান প্রাসঙ্গিক।
তার সাহিত্যকীর্তি ও মুক্তচিন্তার বার্তা আজও বাঙালি সমাজকে পথ দেখায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩  

রামগঞ্জের কৃতি সন্তান লেখক মোতাহের হোসেন চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 08:36:47 pm, Thursday, 18 September 2025