
কক্সবাজার অফিস:
টেকনাফের কুখ্যাত ‘দিলু ডাকাত’ অবশেষে গ্রেফতার হয়েছে। নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ এই ডাকাতকে গ্রেফতারে সক্ষম হয়। এসময় তার নিকট থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়ায় নৌবাহিনী ও পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। এসময় তার বাড়ি থেকে দেশীয় তৈরি বন্দুকসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানায়, গ্রেফতার দিল মুহাম্মদ ওরফে দিলু ডাকাতের বিরুদ্ধে মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াসউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে’।

























