Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত

কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:13:34 pm, Friday, 6 November 2026
  • 1 বার পড়া হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি,

গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন ও কয়েক দিনের সংঘর্ষ-ভাঙচুরের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। কোথাও সংঘর্ষ, ভাঙচুর কিংবা বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চললেও কিছু কারখানা এখনো বন্ধ রয়েছে।

গত কয়েক দিনের ভাঙচুর ও নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গত রাতে শতাধিক বখাটে ও বহিরাগত দুষ্কৃতকারী জেলার পল্লী বিদ্যুৎ,সফিপুর, মৌচাক,চন্দ্রা, এলাকায় কয়েকটি পোশাক কারখানায় ভাংচুর চালায় এবং শ্রমিকদের বের করে কারখানা বন্ধ করতে বাধ্য করে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে বলে শ্রীপুর থানা সূত্রে জানা গেছে।

এদিকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গতিবিধির ওপর স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও নজর রাখছেন। শ্রমিকদের উসকানি দিয়ে নাশকতা ও ভাঙচুরে জড়িত করার চেষ্টা ঠেকাতে শিল্পকারখানার আশপাশে তাঁদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কোনাবাড়ী, কালিয়াকৈর ও টঙ্গীসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা শ্রমিকদের কাজে ফেরাতে এবং শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের এসপি জানান, অধিকাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কিছু কারখানা বৃহস্পতিবারও বন্ধ রাখা হয়েছে।

কালিয়াকৈর পল্লি বিদ্যুৎ এলাকার এক পোশাকশ্রমিক নিজের নাম ও কর্মস্থলের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, সবাই বুঝে গেছে এটা কিসের আন্দোলন। তাই সবাই রুজি-রুটির কাজে মনোযোগ দিয়েছে। যে হাত শিল্পের চাকা বন্ধ করতে চায়, নিজের রিজিকের পবিত্র স্থান কারখানায় ভাঙচুর চালায়, সেই হাত কোনো শ্রমিকের হতে পারে না। সেটা দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের হাত।

দেশের কলকারখানা রক্ষায় শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারখানা বন্ধ হলে ক্ষতি হবে শ্রমিকদের, উসকানিদাতাদের নয়। তাঁর মতে, শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনে বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত। বাড়ির মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি সরকারিভাবে যৌক্তিক ও সহনীয় বাড়িভাড়া নির্ধারণের দাবি তোলা প্রয়োজন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার

কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক

আপডেট সময় : 08:13:34 pm, Friday, 6 November 2026