প্রিন্ট এর তারিখঃ মার্চ ৮, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ৭:৩৫ পি.এম
টেকনাফের কুখ্যাত দিলু ডাকাত অবশেষে গ্রেফতার, অস্ত্র উদ্ধার

কক্সবাজার অফিস:
টেকনাফের কুখ্যাত 'দিলু ডাকাত' অবশেষে গ্রেফতার হয়েছে। নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ এই ডাকাতকে গ্রেফতারে সক্ষম হয়। এসময় তার নিকট থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়ায় নৌবাহিনী ও পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। এসময় তার বাড়ি থেকে দেশীয় তৈরি বন্দুকসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানায়, গ্রেফতার দিল মুহাম্মদ ওরফে দিলু ডাকাতের বিরুদ্ধে মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াসউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, 'গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে'।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২