Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া

রাজাপুরে নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে চলে যান শিক্ষকরা, সুপারই জানেন না কয়টা পর্যন্ত মাদ্রাসা খোলা থাকবে

  • Reporter Name
  • আপডেট সময় : 05:30:49 pm, Thursday, 17 July 2025
  • 293 বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.5486111, 0.50416666); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 154.18338; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 44;

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা নেছারিয়া দাখিল মাদ্রাসায় চলছে চরম অনিয়ম ও দায়িত্বহীনতা। শিক্ষকরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। এমনকি প্রতিষ্ঠানের সুপারও সঠিক নিয়ম-কানুন সম্পর্কে অবগত নন। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দেখা যায়, মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলছে। এ সময় ষাটোর্ধ্ব নৈশপ্রহরী ইব্রাহিম জানান, “আজকে পরীক্ষা ছিলো, পরীক্ষা শেষ হওয়ার পরে সবাই চলে গেছে।”
স্থানীয় হোসেন আহম্মেদ, মুছা, মারুফ, আমিনুল ও ইব্রাহিমসহ একাধিক ব্যক্তি জানান, শিক্ষকরা ইচ্ছে মতো আসেন ও ছুটি দিয়ে চলে যান। তারা বলেন, “প্রতিদিন সব শিক্ষক ঠিকমতো আসে না। ক্লাসের মধ্যে বসে ঘুমায়। সুপারও মাদ্রাসায় ঠিকমতো আসেন না, নানা ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন।”
স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার সুপার মো. সিরাজুল ইসলাম শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে কোনো পদক্ষেপ নেন না। ফলে পড়াশোনার মান ক্রমেই নিম্নমুখী হচ্ছে। একসময় এই মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা বেশি থাকলেও এখন তা কমে যাচ্ছে। তারা বলেন, “এভাবে চলতে থাকলে কেউ আর সন্তানকে এখানে ভর্তি করতে চাইবে না।”
এ বিষয়ে জানতে চাইলে সুপার মো. সিরাজুল ইসলাম বলেন, “বুধবার আমি মাদ্রাসায় ছিলাম না, রাজাপুরে কাজে গিয়েছিলাম। পরীক্ষা শেষ হলে ছুটি দিয়ে চলে যায় সবাই। মাদ্রাসায় থেকে কী করবো? পরীক্ষা শেষ হলে সবাই চলে যায়।”
কতটায় মাদ্রাসা খোলা ও বন্ধের সরকারি সময় জানতে চাইলে তিনি বলেন, “সকাল ১০টায় শিক্ষকরা মাদ্রাসায় আসবে, ১০:১৫ মিনিটে ক্লাস শুরু হয় এবং বিকেল ৪টায় ছুটি হয়। তবে পরীক্ষার সময় পরীক্ষা শেষ হলে আমরা সাড়ে ১২টার মধ্যেই বন্ধ করি।” অন্যদিকে ঝালকাঠি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টায় শিক্ষকদের উপস্থিত হতে হবে। ১০:১৫ মিনিটে ক্লাস শুরু হবে। পরীক্ষা চলাকালীনও বিকেল ৫টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। এর আগে বন্ধ করে চলে যাওয়ার কোনো নিয়ম নেই।”
এলাকার অভিভাবকদের দাবি,
“সরকারি নিয়ম অনুযায়ী কঠোর নজরদারি এবং কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে মাদ্রাসাটিতে আগের মতোই শিক্ষার পরিবেশ ফিরবে। না হলে অচিরেই প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার মুখে পড়বে।”
📷 ক্যাপশন: সরকারের নির্ধারিত সময়ের আগেই দুপুর সাড়ে ১২টায় রোলা নেছারিয়া দাখিল মাদ্রাসা ছুটি দিয়ে চলে যান শিক্ষকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজাপুরে নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে চলে যান শিক্ষকরা, সুপারই জানেন না কয়টা পর্যন্ত মাদ্রাসা খোলা থাকবে

আপডেট সময় : 05:30:49 pm, Thursday, 17 July 2025