Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া

টরন্টোতে এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে চসিক মেয়রের বৈঠক

  • Reporter Name
  • আপডেট সময় : 10:32:51 pm, Tuesday, 15 July 2025
  • 155 বার পড়া হয়েছে
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
জলবায়ু সহনশীলতা, স্টার্টআপ ও নার্সিং কর্মসংস্থানে সহযোগিতার আলোচনা
টরন্টোর বাংলা টাউনের কাছে ড্যানফোর্থে কানাডার অন্টারিও প্রদেশের সংসদ সদস্য (মেম্বার অফ প্রভিনশিয়াল পার্লামেন্ট; এমপিপি) মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেরি টরন্টোর বিচ-ইস্ট ইয়র্ক এলাকার এমপিপি এবং বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের সুহৃদ ও সমর্থক হিসেবে পরিচিত।
কানাডা সময় সোমবারের বৈঠকে দুই দেশের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল—জলবায়ু সহনশীলতা, স্টার্টআপ ইনকিউবেশন এবং কানাডায় নার্সিং ও পিএসডব্লিউ পেশায় বাংলাদেশিদের কর্মসংস্থান।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি প্রসঙ্গে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “টরন্টোর মতো চট্টগ্রামও জলবায়ু পরিবর্তনের বড় ধরনের হুমকির মুখে।” এই প্রেক্ষিতে কানাডার আধুনিক প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে চট্টগ্রামকে আরও জলবায়ু সহনশীল নগরে রূপান্তর করার আহ্বান জানান তিনি। নদী ও খাল পুনরুজ্জীবনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে টরন্টোর অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়।
স্টার্টআপ ইকোসিস্টেম প্রসঙ্গে মেয়র উল্লেখ করেন, “চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের অসংখ্য সম্ভাবনা রয়েছে, কিন্তু একটি কার্যকর ইনকিউবেটরের অভাবে তারা পিছিয়ে পড়ছে।” তিনি অন্টারিও প্রদেশের ‘মার্স ডিসকভারি ডিস্ট্রিক্ট’ -এর মতো বিশ্বমানের ইনোভেশন হাব চট্টগ্রামে স্থাপন বিষয়ে এমপিপির সহযোগিতা কামনা করেন, যাতে কানাডিয়ান ভেঞ্চার ক্যাপিটালও যুক্ত হতে পারে।
কানাডায় নার্স ও পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার (পিএসডব্লিউ) পেশায় দক্ষ জনবলের অভাব এবং বাংলাদেশের নার্সিং স্কুলগুলোর স্বীকৃতির ঘাটতির বিষয়টি তুলে ধরেন মেয়র। তিনি এসব স্কুলকে কানাডিয়ান মানদণ্ড অনুযায়ী স্বীকৃতি পেতে সহযোগিতার অনুরোধ জানান। পাশাপাশি, বাংলাদেশে যৌথভাবে কোনো কানাডিয়ান ইনস্টিটিউট প্রতিষ্ঠার সম্ভাবনাও উত্থাপন করেন।
এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহন উল্লিখিত তিনটি ক্ষেত্রেই গভীর আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “আমি সবসময় বাংলাদেশের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। এই সম্পর্ক আরও দৃঢ় করতে আমরা একসঙ্গে কাজ করব।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

টরন্টোতে এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে চসিক মেয়রের বৈঠক

আপডেট সময় : 10:32:51 pm, Tuesday, 15 July 2025