Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও সমাবেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:39:01 pm, Sunday, 13 July 2025
  • 85 বার পড়া হয়েছে

চঞ্চল,

রাজধানী ঢাকার মিডফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে পাথর নিক্ষেপ করে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, লালমনিরহাট জেলা শাখা।

এই হত্যাকাণ্ডের পাশাপাশি সারা দেশে চাঁদাবাজি, খুন ও অরাজকতা বৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেলে জেলা শহরে পৃথক পৃথক কর্মসূচিতে সোচ্চার হয় সংগঠন দুটি।

বিকেলে শহরের মিশনমোড় চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এর আগে, সংগঠনের নেতা-কর্মীরা শহরের রেলওয়ে স্টেশন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশনমোড়ে এসে সমাবেশে মিলিত হয়। প্রায় একই সময়ে, একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধন করে হত্যার ঘটনার প্রতিবাদ জানায়।

সমাবেশে বক্তব্য প্রদানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলাম বলেন, “প্রকাশ্য দিবালোকে রাজধানীতে একজন ব্যবসায়ীকে হত্যা করা দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” বক্তারা আরও বলেন, দেশজুড়ে সাধারণ মানুষ খুন, ধর্ষণ এবং চাঁদাবাজির মতো অপরাধের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রমজান গাজী ও ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি শফিউল্লাহ মাহমুদি।

অন্যদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল হোসাইন এবং সদস্য সচিব হামিদুর রহমান। তারা জানান, চলমান অরাজকতা ও মব সংস্কৃতি নিয়ন্ত্রণ না করতে পারলে দেশে কেউ নিরাপদ বোধ করবেন। সরকার অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে এই আশাবাদ ব্যক্ত করেন তারা।

উভয় সংগঠনই দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় : 04:39:01 pm, Sunday, 13 July 2025