Dhaka , Tuesday, 9 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

রাঙ্গুনিয়ায় তথ্য মন্ত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

  • Reporter Name
  • আপডেট সময় : 11:09:43 pm, Wednesday, 10 November 2021
  • 251 বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় তথ্য মন্ত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

এম. মতিন, চট্টগ্রাম।।

দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং দলের নির্দেশ মেনে ও দলের প্রতি আনুগত্য প্রকাশ করে নৌকা প্রতীককে বিজয়ী করতে আসন্ন রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১নং রাজানগর ইউনিয়নের হেভিওয়েট স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীরের বাস ভবনে রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির ছোট ভাই এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার মেয়র আলহাজ্ব শাহাজাহান শিকদার, উত্তর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছৈয়দ, সাধারণ সম্পাদক আবু জাফরসহ রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী ও জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীরের কর্মী সমর্থকেরা।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর বলেন, ‘আমাদের প্রিয় নেতা ড. হাছান মাহমুদ এমপির নির্দেশে আওয়ামী লীগের স্বার্থে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমি দলের মনোনীত নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

তিনি আরও বলেন, ‘আমি ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। তাই দলের প্রতি আনুগত্য প্রকাশ করে রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ভাইয়ের নির্দেশে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারকে (নৌকা মার্কার) প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নিলাম।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়ার মেয়র আলহাজ্ব শাহাজাহান শিকদার বলেন, ‘নৌকার মনোনয়ন না পেয়ে খানিকটা অভিমান করে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর। আমরা তার অভিমান ভাঙ্গাতে সক্ষম হয়েছি। তাই সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে এখন থেকে নৌকার প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এবং আজ-কালের মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করবেন। আর মনোনয়ন প্রত্যাহার করলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হবেন নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

তিনি আরও বলেন, নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীর বিষয়ে রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। আমার ছোট ভাই জাহাঙ্গীর মন্ত্রী মহোদয়ের সেই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলের প্রতি যেই আনুগত্য দেখিয়েছেন। দল অবশ্যই তার এই আনুগত্য ও উদারতাকে মূল্যয়ন করবেন বলে আশাবাদী।

প্রসঙ্গত, জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর রাজানগর ইউপির সাবেক চেয়ারম্যান। তাছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

রাঙ্গুনিয়ায় তথ্য মন্ত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

আপডেট সময় : 11:09:43 pm, Wednesday, 10 November 2021