Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

লালমনিরহাট সীমান্তে ভারতের চা বাগানে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশী

  • Reporter Name
  • আপডেট সময় : 11:31:58 am, Saturday, 3 May 2025
  • 108 বার পড়া হয়েছে

লালমনিরহাট সীমান্তে ভারতের চা বাগানে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশী

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার ধবলসুতি বিওপি এলাকার ভারতীয় একটি চা বাগানে টিকটক ভিডিও ধারণ  করতে গিয়ে যাওয়ায় দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ-।
শুক্রবার -২ মে- রাতে এই বিষয়টি হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ –বিজিবি- লালমনিরহাট-১৫ ব্যাটালিয়ন।
আটক দুই বাংলাদেশি হলেন– লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর  গটিয়ারভিটা এলাকার  মো. মোস্তাফিজের ছেলে মো. মাহফুজ ইসলাম ইমন -১৬- ও বগুড়া জেলার  বকুল –মহাস্থান- ইউনিয়নের মো. সাইফুল ইসলামের ছেলে মো. সাজেদুল ইসলাম -২২-।

বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬ টায় উল্লিখিত দুই বাংলাদেশি  তিস্তা ব্যাটালিয়ন -৬১ বিজিবি- এর অধীন ধবলসূতি বিওপির সীমান্ত  পিলার-৮২৫/১-এস এর কাছাকাছি একটি ভারতীয়  চা  বাগানে টিকটক ভিডিও ধারণ করতে যান। সে সময় ভারতের ২০ থেকে ২৫ গজ ভিতর তাদেরকে আটক করে  বিএসএফ।
পরে স্থানীয়রা ধবলসুতি ক্যাম্প বিজিবিকে জানালে বিজিবি সদস্যরা বিএসএফের সাথে যোগাযোগ করেন।  তখন বিএসএফ বিষয়টি নিশ্চিত করে। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের  ও ভিডিও ধারণের দায়ে  আটক করা হয়েছে বলে জানায় বিএসএফ।
বিজিবি আরও জানায়,  তাদের হস্তান্তর বিষয়ে  রংপুর-৬১ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার ভারতের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সাথে যোগাযোগ করেছেন।  তার অনুরোধে আটক ব্যক্তিদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আজ রাতেই পতাকা বৈঠক আহ্বান করা রয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা –ইউএনও- মো. জিল্লুর রহমান জানান, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠক আহ্বান করেছে।  তাদেরকে আজ ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, আটক দুইজন সম্পর্কে মামা-ভাগিনা ও দুইজনই শিক্ষার্থী। ইমন এসএসসি পরীক্ষার্থী ও তার মামা  সাজেদুল বগুড়া থেকে বেড়াতে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে ভারতের চা বাগানে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশী

আপডেট সময় : 11:31:58 am, Saturday, 3 May 2025