Dhaka , Monday, 26 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
তরুণ ও করপোরেট পেশাজীবীদের মেলবন্ধনে ঢাকায় LCB-এর ‘Get-together 3.0’ আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে? বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট অবরোধ-সংঘাতে পর্যটকশূন্য সাজেক, দিনে ক্ষতি দেড় কোটি টাকা।১০ দিন বন্ধ থাকলে ক্ষতি ছাড়াতে পারে ৫ কোটি টাকা, জীবিকা নিয়ে শঙ্কায় কয়েক হাজার পরিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য ঈদগড়–ঈদগাঁও সড়কে চাঞ্চল্যকর ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে সন্দেহভাজন গ্রেপ্তার চাঁদপুরে মেঘনায় নিষিদ্ধ জালের ব্যবহার: ৮ জেলে আটক, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ আজও নষ্ট ৯টি লিফট, শেবাচিমে কাটেনি লোকবল সংকট: উদাসীন পরিচালক ও সভাপতিসহ সংশ্লিষ্ট প্রশাসন চরভদ্রাসনে এনসিপির সমন্বয় সভা ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা- আমরা ‘সরকারের বন্ধু, শত্রু নয়—ভালো কাজের প্রশংসা, অন্যায়ের সমালোচনা করব বন্দরে দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩ রাজনগরে প্যানেল চেয়ারম্যানের অর্থায়নে ৭০০ ফুট রাস্তা ইট সলিং পাখপাখালির ছড়া ও গ্রন্থের জন্য শিশুসাহিত্য উৎসবে সেরা লেখক সম্মাননা পেলেন হলেন কবি এনামূল হক পলাশ চসিকে’র পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন নোয়াখালী বেগমগঞ্জে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬ পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা বাংলাদেশি বংশোদ্ভুত কাভানকে দলে টানার সুযোগ খুঁজছে বার্সা চট্টগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা তারা আমাকে টার্গেট করেছে, কিন্তু মিস হয়ে গেছে: আসিফ আকবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ১২ দলীয় জোটের মতবিনিময় মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ঈদগাঁওয়ে এসআরবি-১৫-এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

নোয়াখালীতে রহস্যজনক আগুনে পুড়ল ৯ দোকান

  • Reporter Name
  • আপডেট সময় : 06:31:44 pm, Tuesday, 15 April 2025
  • 120 বার পড়া হয়েছে

নোয়াখালীতে রহস্যজনক আগুনে পুড়ল ৯ দোকান

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার একটি মার্কেটে আগুনে পুড়ে নয়টি দোকান ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারে নি ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের অভিযোগ গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছে।

সোমবার -১৫ এপ্রিল- রাত দেড়টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম নরোত্তম পুর গ্রামের আমিন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ভস্মীভূত দোকান গুলো হলো, আলমগীর কবির ফার্মেসী, আল্লাহর দান ভ্যারাইটিজ স্টোর, প্রাইম ফ্যাশন টেইলার্স, ইউসুফ ডেকোরেশন, রিসিকা হেয়ার কাটিং, নুরুজ্জামান স্টোর গোডাউন, তাকওয়া এন্টারপ্রাইজ, মোল্লা চা স্টোর ও সালমান সোবহান ভ্যারাইটিজ।  

মার্কেটের মালিক ও ব্যবসায়ী আলমগীর কবির বলেন, রাত সোয়া ১টার দিকে জানতে পারি মার্কেটে আগুন লাগছে। তাৎক্ষণিক এগিয়ে এসে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করি, ওনারা আসার মাত্র আধাঘন্টার ব্যবধানে মার্কেটের সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়।
তারা বলেন, আমরা এখানকার খেটে খাওয়া মানুষ। আমাদের ঘুরে দাঁড়াবার শক্তি নেই, যোগান নেই। ষড়যন্ত্র করে একযোগে মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগানোর কিছু আলামত আমরা পুলিশের নিকট হস্তান্তর করেছি। আশা করছি পুলিশ তদন্ত করে দোষীদের শনাক্ত করবে।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন রুবেল বলেন, উদ্দেশ্য প্রনোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একযোগে সব দোকানে আগুন জ্বলার দৃশ্যই বলে দেয় এটি পরিকল্পিত। প্রশাসনকে অনুরোধ করবো যাতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হয়।
সদর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মনছুর বয়াতি বলেন, আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে। এতে আনুমানিক ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণ ও করপোরেট পেশাজীবীদের মেলবন্ধনে ঢাকায় LCB-এর ‘Get-together 3.0’

নোয়াখালীতে রহস্যজনক আগুনে পুড়ল ৯ দোকান

আপডেট সময় : 06:31:44 pm, Tuesday, 15 April 2025