Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার পবিত্র রমজান মাসে হিলি বাজারে মানবতার ঝুরি স্থাপন, অসহায়দের পাশে হিলি যুবশক্তি ফাউন্ডেশন রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি বুধবার রোজা শুরু হয়েছে যে ১০ দেশে নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও শ্রীপরে সরকারি অ্যাম্বুলেন্স থেকে শিশুরোগীকে নামিয়ে দিলেন টিএইচএ, এলাকায় সমালোচনার ঝড় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা: সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করলে অবশ্যই মোকাবেলা করা হবে- পরিকল্পনা মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 12:23:29 am, Sunday, 24 October 2021
  • 244 বার পড়া হয়েছে

উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করলে অবশ্যই মোকাবেলা করা হবে- পরিকল্পনা মন্ত্রী

হোসাইন রুবেল ভোলা।।

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমাদের উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টির ষঢ়যন্ত্র চলছে। আমরা এসব বাধাঁকে মানবো না। দেশের উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করা হলে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো। যেভাবে আমরা রাজাকারদের নিশ্চিহ্ন করেছি,সেইভাবে বাংলার বুকে বাংলাদেশ বিরোধী কাউকেই স্থান দেয়া হবেনা। শনিবার (২৩অক্টোবর) দুপুরে ব্রোজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি এসব কথা বলেন। চরফ্যাশন ও মনপুরাকে নদীভাঙ্গন থেকে রক্ষার জন্য প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনের লক্ষ্যে পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, কিছু মানুষের সুখ সয়না। তারা বলে, ‘নির্বাচন করবো না। নির্বাচন না করার অধিকার সবার আছে। কেউ ভোট না দিলে আমরা তাকে বাড়ি থেকে ধরে আনবো না। কিন্ত কেউ যদি বলে যে, নির্বাচন হতে দেবো না। সেটা কি আমরা মানবো? এটা আমাদের দেশ। নির্বাচনের বাহিরে এদেশে প্রধানমন্ত্রী হওয়ার আর কোনো পথ নেই। সংসদ সদস্য হওয়ারও কোন পথ নেই।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরো বলেছেন, প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সৎ, দৃঢ় ও দেশপ্রেমি নেতৃত্বের ফলে আমরা এখন আর মিছকিনের জাতি নই। আমরা এখন গর্বিত এক বাঙালী জাতি। আমরা মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছি। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুরের সারিতে থাকবো। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে ফলে বিশ্বে আমাদের এই উন্নত অবস্থান নিশ্চিত হয়েছে। গত এক যুগে আমরা ভারত পাকিস্তানকে ছাড়িয়ে এসেছি।
তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি আমাদের এখন উন্নত সমাজ গঠন করতে হবে। যে সমাজের মানুষ আবাদ এবং ইবাদত দু’টিই প্রতিপালন করবে। যে সমাজে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে একত্রে বসবাস করতে পারে,সেই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে। যে উন্নয়ন সাধারন মানুষের উপকারে আসবে,যে উন্নয়ন গ্রামের গরীব ও মেহনতি মানুষের জীবনে পরিবর্তন আনবে, শেখ হাসিনাও সেই উন্নয়নই চান। গরীব মানুষের জীবন মান উন্নয়নে চরফ্যাশনের নদীভাঙ্গন এলাকায় কিছু প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে তিনি সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেন।
সুধি সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোর্শেদ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্চ ডিআইজি এস এম আক্তারুজ্জামানসহ আরও অনেকে। পরে মন্ত্রী মনপুরা উপজেলার নদী ভাঙন কবলীত এলাকা পরিদর্শন করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা

উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করলে অবশ্যই মোকাবেলা করা হবে- পরিকল্পনা মন্ত্রী

আপডেট সময় : 12:23:29 am, Sunday, 24 October 2021