Dhaka , Tuesday, 9 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

বিএনপি-জামাত ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 11:49:00 pm, Saturday, 16 October 2021
  • 257 বার পড়া হয়েছে

বিএনপি-জামাত ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি।।

রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি- জামাতসহ ধর্মান্ধ গোষ্ঠী। কুমিল্লার ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটটে চেয়েছিল বিএনপি- জামাত। কিন্তু বিএনপি- জামাতের সেই অপচেষ্টা সফল হয়নি। সরকার কঠোর হাতে দমন করেছে।

শনিবার (১৬ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় উপজেলা ছাত্রলীগের বার্ষিক সন্মেলন এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, কুমিল্লার ঘটনা ঘটিয়ে কারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, ঘটনার পর কারা মিছিল বের করেছে, সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তারা কোন দলের সমর্থক, তারা কোন মতাদর্শের তা জনসমক্ষে আমরা সেটা প্রকাশ করা হবে।

ছাত্রলীগর নেতাকর্মীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা বিনির্মাণের কারখানা।

তিনি আরও বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ। আজকের মাননীয় প্রধানমন্ত্রীও ছাত্রজীবনে ছাত্রলীগ করেছেন। তিনি ছিলেন ইডেন কলেজের ভিপি। অতএব, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ ছাত্রলীগ করতে পারবেনা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের উন্নয়ন দেখে আজ পাকিস্তান দীর্ঘশ্বাস ফেলে। মানব উন্নয়ন, সামাজিক সুচকসহ মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকেও পেছনে ফেলেছি। শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়ন দেখে বিশ্বময় প্রশংসা করে, এটি অনেকের পছন্দ হয় না। তাই বিএনপি-জামায়াত জননেত্রী শেখ হাসিনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

‘সরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যে শুধু দেশের মানুষ হাসে তা নয়, হনুমানও হাসে। তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় কুমিল্লার ঘটনার পেছনে তাদের ইন্ধন ছিল।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এড: নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সঞ্চালনায় এড: নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র লীগের সভাপতি তানভীর হোসেন তপু।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম।

সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতী, পৌর মেয়র শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, মুহাম্মদ আলী শাহ, ডা. মোহাম্মদ সেলিম, আকতার হোসেন খাঁন, শফিকুল ইসলাম, উপজেলা আ.লীগ সেক্রেটারি ইঞ্জি: শামসুল আলম তালুকদার ও গিয়াস উদ্দিন খাঁন স্বপন ও উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু প্রমুখ।

উল্লেখ, ২০১৬ সালের ১২ মার্চ অনুষ্ঠিত সম্মেলনে এড নুরুল আলমকে সভাপতি এবং শিমুল গুপ্তকে সাধারণ সম্পাদক করে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ৩ বছরের ওই কমিটি ৫ বছর সময় পার করে অবশেষে আবার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। কাংক্ষিত এই সম্মেলনে সভাপতি পদে এবার ২৩ জন ও সাধারণ সম্পাদক পদে অন্তত ২৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে সম্মেলনে কোন কমিটি ঘোষণা করেনি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

বিএনপি-জামাত ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট সময় : 11:49:00 pm, Saturday, 16 October 2021