Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ অস্ত্রধারী গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন সিএমপি’র নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন।

হেফাজত দৃঢ়তার সাথে সাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রাখবে- খলীল কাসেমী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:31:15 am, Tuesday, 22 October 2024
  • 101 বার পড়া হয়েছে

হেফাজত দৃঢ়তার সাথে সাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রাখবে- খলীল কাসেমী।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম-প্রতিনিধি।।
   
ঈমান-আকিদাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ভিন্ন কোন রাজনৈতিক দল বা সংগঠনের সাথে ঐক্য বা এ জাতীয় কোন আলাপ-আলোচনার সুযোগ নেই। গঠনতান্ত্রিকভাবে হেফাজতের অরাজনৈতিক অবস্থানের উপর যে অঙ্গীকার রয়েছে, সেটাকে সর্বাত্মকভারবে বজায় রাখতে হবে।
একই সাথে দেওবন্দী পূর্বসুরী হক্কানী উলামায়ে কেরামসহ সংগঠনের প্রতিষ্ঠাতাবৃন্দের যে মতাদর্শিক অবস্থান- সেখান থেকেও হেফাজতে ইসলাম বিচ্যুত হবে না। হেফাজতে ইসলাম সাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রেখে ঈমান-আকিদার সুরক্ষায় নাস্তিক্যবাদী চক্রের ইসলামবিদ্বেষী যেকোন ষড়যন্ত্র উৎখাতসহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারকে হুমকিমুক্ত রাখতে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে কাজ করে যাবে- ইনশাআল্লাহ।
সোমবার -২১ অক্টোবর- হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও দেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন- ইন্টারনেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থার প্রসার ও অবাধ তথ্যপ্রবাহের সুযোগ নিয়ে নাস্তিক্যবাদী চক্র যখন ইসলামের বিরুদ্ধে বহুবিদ ষড়যন্ত্র শুরু করে এবং পুঁজিবাদী ষড়যন্ত্রে রাষ্ট্রীয়ভাবেও নানান অনৈসলামিক সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা শুরু হয়- এমন পরিস্থিতিতে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)এর উদ্যোগে ২০১০ সালের ১৯ জানুয়ারি উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। তখন প্রতিষ্ঠাতা মুরুব্বী আলেমগণ সর্বাবস্থায় এই সংগঠনকে অরাজনৈতিক- সামাজিক- অধ্যাত্মিক ও আত্মসংশোধনমূলক সংগঠনরূপে পরিচালনার উপর দৃঢ়তার সাথে অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরো বলেন- প্রতিষ্ঠাকালে শীর্ষ মুরুব্বী আলেমগণ আরো অঙ্গীকার করেন যে, এ সংগঠন আকাবিরে ওলামায়ে দেওবন্দের নীতি-আদর্শের ভিত্তিতে মহান আল্লাহর আনুগত্য- ইসলামের বিধি-নিষেধকে জাতীয় ও সামাজিক স্তরে সমুন্নত রাখার লক্ষ্যে পরিচালিত হবে। একই সাথে ঈমান-আক্বিদা, মুসলিম সভ্যতা-সংস্কৃতি -ইসলামের বিধান ও প্রতীকসমূহের হেফাজতে দেশের মুসলমানদেরকে সচেতন করতে কাজ করে যাবে। পাশাপাশি ধর্মীয় ইস্যুতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন জারি রেখে যাবে। কোনো রাজনৈতিক লক্ষ্যে হেফাজতে ইসলামের কর্মসূচি পরিচালিত হবে না। কিন্তু রাজনৈতিক ইস্যুর আড়ালে ইসলামকে টার্গেট করা হলে হেফাজতে ইসলাম সর্বস্তরের মু’মিন- মুসলমান তথা নবীপ্রেমিক- ইসলামপ্রিয় জনতাকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে।
বিবৃতিতে আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) আরো বলেন- ঈমান-আকিদার হেফাজত এবং দেশের শান্তি-শৃঙ্খলা- সামাজিক সম্প্রীতি ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখার স্বার্থেই ২০১৩ সালে হেফাজতে ইসলাম ঐতিহাসিক ১৩ দফা দাবি উত্থাপন করেছিল। হেফাজতের এসব দাবির প্রতি দলমত নির্বিশেষে দেশের গণমানুষের সমর্থন ও আস্থা লংমার্চ ও ঢাকা অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে বার বার প্রমাণিত হয়েছে। সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বিবৃতির শেষ পর্যায়ে তিন বলেন- হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) প্রায় সবসময়ই বলতেন- -হেফাজতে ইসলাম কখনোই রাজনীতিতে জড়াবে না- ক্ষমতার মসনদে বসবে না। হেফাজত ক্ষমতায় যেতে কারো সিঁড়ি হিসেবেও ব্যবহৃত হবে না। তবে হেফাজতের ঈমান-আকিদার নীতি-আদর্শকে অবজ্ঞা করে কেউ ক্ষমতার মসনদে থাকতেও পারবে না”। প্রতিষ্ঠাতা আমিরের এই দর্শন কঠোরভাবে অনুসরণ করে যেতে কোনরূপ ছাড় না দেওয়ার উপর সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর দৃঢ় প্রত্যয় থাকা কর্তব্য। সংগঠনের ব্যানার ও পদবি ব্যবহার করে হেফাজতের এসব নীতি-দর্শন থেকে কোন নেতাকর্মীর বিচ্যুত হওয়ার সুযোগ নেই। তবে হেফাজতের পদ-পদবী- ব্যানার ও কর্মসূচির বাইরে যার যার পছন্দের বৈধ ক্রিয়াকলাপ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হেফাজত কাউকে বাধা দেয় না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

হেফাজত দৃঢ়তার সাথে সাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রাখবে- খলীল কাসেমী।।

আপডেট সময় : 04:31:15 am, Tuesday, 22 October 2024