Dhaka , Sunday, 25 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাংলাদেশি বংশোদ্ভুত কাভানকে দলে টানার সুযোগ খুঁজছে বার্সা চট্টগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা তারা আমাকে টার্গেট করেছে, কিন্তু মিস হয়ে গেছে: আসিফ আকবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ১২ দলীয় জোটের মতবিনিময় মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ঈদগাঁওয়ে এসআরবি-১৫-এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ মধুপুরে ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাসুদ রানার গণসংযোগ কক্সবাজারে হেফাজতে ইসলামের গোলটেবিল বৈঠক, রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহবান ৩১ ডিসেম্বর থেকে দুর্গাপুরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা গণমানুষের সাথে সম্প্রীতির মেলবন্ধনই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তিন লক্ষ বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ এক জন মাদক কারবারি গ্রেফতার রাজনগরে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৩০ লাখ টাকার মালামাল পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম উত্তর জেলা’র কমিটি গঠন ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে জামাত – এমপি খোকন তালুকদার পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল শিশু তানিয়ার, আহত বিজিবি সদস্যসহ ৩ নেত্রকোনার হাতেম আলীর কাঠের ক্রেনে উড়ে আসে চা! পঞ্চম শ্রেণি পাসেই চমক দেখাচ্ছেন পূর্বধলার কারিগর কাউখালীতে কঁচা নদীতে অভিযান: ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ত্যাগী নেতাকর্মীরা ভালো থাকলে দল ভালো থাকবে: এমপি নাদিয়া পাঠান পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির রূপগঞ্জে আদালতের ১৪৫ ধারা জারির পরও জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ মাদারীপুরে মাদক ও অপসংস্কৃতি থেকে যুবকদের দূরে রাখার প্রত্যয় নিয়ে ফুটবল টুর্নামেন্ট মায়ের ভাষা ও শেকড়ের সন্ধানে কবি রিয়াজুল হক সরকারের ‘আও’

জাতির আকাঙ্খা পূরণ করতে চাই- ধর্ম উপদেষ্টা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:03:34 am, Thursday, 5 September 2024
  • 227 বার পড়া হয়েছে

জাতির আকাঙ্খা পূরণ করতে চাই- ধর্ম উপদেষ্টা।।

লক্ষ্মীপুর থেকে।।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কার জাতির আকাঙ্খা। এটা পূরণ করতে চাই।

বুধবার রাতে লক্ষ্মীপুর সার্কিট হাউজ সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায়  তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন- কোন একটি বিশেষ রাজনৈতিক দল-  নেতা বা প্রতীকের প্রতি মানুষের আকর্ষণ থাকতেই পারে। কিন্তু অফিসে দলবাজি করা, নিজের দলের লোককে প্রমোশন ও নিয়োগ দেওয়া  এবং ভিন্নমতের লোককে দমিয়ে রাখাটা অপরাধ। আমরা এই গর্হিত সংস্কৃতির অনুশীলন বন্ধ করতে চাই।  সুষ্ঠুধারার রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।
      
ধর্ম উপদেষ্টা আরো বলেন- পরিবর্তিত পরিস্থিতিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমরা সংস্কার করতে চাই। দুর্নীতি আমাদেরকে ক্যান্সারের মতো কুঁড়ে  কুঁড়ে খেয়েছে। রন্ধে রন্ধে দুর্নীতি বাসা বেঁধেছে। টাকা কামাতে হবে এবং সেই টাকা বিদেশে পাচার করতে হবে- এই কালচারটা আমরা পরিবর্তন করতে চাই।

ড. খালিদ বলেন- সকল সরকারি কর্মকর্তাকে সম্পদের হিসাব দিতে হবে। আমরা যারা উপদেষ্টা আছি তাঁরাও সম্পদের হিসাব দিচ্ছি। সম্পদ যদি বৃদ্ধি পায় তার জবাবদিহি করতে হবে। সুশাসন ও জবাবদিহি ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না।

উপদেষ্টা বলেন- আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কার জাতির আকাঙ্খা। এ আকাঙ্খা পূরণ করতে লহবে অগ্রাধিকারভিত্তিতে  আমাদের প্রথম কাজ হলো আইন-শৃঙ্খলা ব্যবস্থা পুনর্বহাল করা। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হলেই একটি অবাধ- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নিতে চাই।

তিনি বলেন- দূর্গাপুজা আসছে। নাশকতা করার নানারকম পথ আছে। দেশের ভিতরে ও বাইরে কিছু মানুষ রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এবং এরূপ ঘটনা ঘটিয়ে সরকারকেৈ বিব্রত করতে চায়- বেকায়দায় ফেলতে চায়। তিনি এ বিষয়ে সকলকে সতর্ক থাকার এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

এসময়  লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান , পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার- উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি বংশোদ্ভুত কাভানকে দলে টানার সুযোগ খুঁজছে বার্সা

জাতির আকাঙ্খা পূরণ করতে চাই- ধর্ম উপদেষ্টা।।

আপডেট সময় : 07:03:34 am, Thursday, 5 September 2024