Dhaka , Thursday, 16 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল

তিতাস উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা! ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:45 pm, Saturday, 24 July 2021
  • 205 বার পড়া হয়েছে

তিতাস উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা! ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।কাউন্সিল বা সম্মেলন ছাড়াই গোপনে কমিটি ঘোষণা করায় বৈধতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।জানা যায়,বৃহস্পতিবার(২২ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক এবং সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) গাজী বোরহান উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিতাস উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।একই বিজ্ঞপ্তিতে মেয়াদ উত্তীর্ণ পুবের্র কমিটিকে বিলুপ্ত করা হয়েছে।

আংশিক কমিটিতে কামরুল হাসান তুষারকে সভাপতি এবং খায়রুল খন্দকার রুবেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।ঘোষিত কমিটি নিয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও তিতাস উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন তাঁর ফেসবুক ওয়ালে সমালোচনা করে লিখেন “ একটি অস্বচ্ছ পদ্ধতিতে সৃষ্ট তিতাস ছাত্রলীগের কমিটি বিতর্কের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করলো”।কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যখন সারাদেশে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের কমিটি গঠন এবং বিলুপ্ত করা নিষেধ, সেখানে ঈদের পরদিন করোনা মহামারির এই কঠিন সময়ে গোপনে কমিটি ঘোষণা কোন উদ্দেশ্য হাসিলের জন্যই! আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি,অবৈধভাবে ঘোষিত এই কমিটির কার্যক্রম স্থগিত করে কুমিল্লা উত্তরের মেয়াদ উত্তীর্ণ সকল কমিটিকে গঠনতন্ত্র অনুযায়ী ঢেলে সাজানোর জন্য।সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম বলেন, উপজেলা ছাত্র লীগের ঘোষিত আংশিক কমিটির সভাপতি কামরুল হাসান তুষারের বাবা আব্দুল কাসেম মেম্বার ৩ নং বলরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।এবং জেলা ছাত্রলীগ কর্তৃক বহিস্কৃত খায়রুল হাসান রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তার বাড়ী হোমনা উপজেলার নিলুখি গ্রামে।ছয় মাস আগে পাশের মেঘনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন হলেও এখন পর্যন্ত কমিটি ঘোষণা হয়নি। আমাদের এখানে কি এমন হয়েছে যে কোন রকমের পূর্ব ঘোষণা ছাড়াই কমিটি করে দিয়েছে। জেলা ছাত্রলীগের এই অনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই কমিটি বাতিল করার দাবী জানাচ্ছি। তা না হলে লকডাউনের পর কঠোর আন্দোলনে নামবে তিতাস উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা।জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির বলেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। আর আমি দায়িত্বে থাকাকালীন সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় খায়রুল খন্দকার রুবেলকে বহিস্কার করে ছিলাম।অন্য উপজেলার একজন বহিস্কৃতকে কিভাবে সাধারণ সম্পাদক পদে পদায়ন করে!এ কমিটি ঘোষণার মাধ্যমে ছাত্রলীগের গঠনতন্ত্রকে কবর দেয়া হয়েছে।এ বিষয়ে কুমিল্লা জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক বলেন,কমিটি করার প্রক্রিয়া দু’টি,একটি হলো সম্মেলনের মাধ্যমে,অন্যটি সম্মেলন ছাড়া। সম্মেলনের মাধ্যমে আনুষ্টানিকতা হলো লোক দেখানো।তিতাস উপজেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি না থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের মৌখিক নির্দেশে প্রথম অধিবেশন ছাড়াই দ্বিতীয় অধিবেশন করেছি।এখন কারো কোন অভিযোগ থাকলে কেন্দ্রে করুক।অন্য উপজেলার বহিস্কৃত লোককে পদায়ন করার প্রশ্নে তিনি বলেন,কে কোন উপজেলার সেটা বড় বিষয় নয়, সংগঠনে অবদান আছে কিনা যাচাই করে এলাকার গ্রহনযোগ্যাকে প্রধান্য দিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে। আর খায়রুল খন্দকার রুবেলের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা।

তিতাস উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা! ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় : 09:07:45 pm, Saturday, 24 July 2021