আব্দুর রহিম খাগড়াছড়ি।।
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা থানায় অনুষ্ঠিত হলো জমজমাট আন্ত:থানা ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা এবং র্যাফেল ড্রঃ।
১৫ ফেব্রুয়ারী০২৪ বৃহস্পতিবার সন্ধ্যা ০৭ টায় গুইমারা থানা কম্পাউন্ডে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুক্তা ধর পিপিএম-বার-পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব নাজিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল, জনাব ম্যামং মারমা, চেয়ারম্যান গুইমারা উপজেলা পরিষদ, জনাব মোহাম্মদ আরিফুল আমিন অফিসার ইন চার্জ গুইমারা থানা, জনাব মোঃ নুরুল আলম সভাপতি গুইমারা প্রেসক্লাব।
উল্লেখ্য টুর্নামেন্টে মোট আটটি দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। লীগ পর্বের খেলা শেষে সেমিফাইনাল শেষে ফাইনালে পদ্মা ও হালদা মুখোমুখি হয়ে পদ্মা চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-দ্বাদশ জাতীয় নির্বাচনে থানা পুলিশ অনেক পরিশ্রম করেছে এছাড়া রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। তাদের শারিরিক ও মানষিক ভাবে সুস্থ্য থাকার জন্য খেলাধুলার বিকল্প নেই। ফোর্সে কল্যাণ বিবেচনায় তিনি এধরনের আয়োজনের খেলাধুলা ও বিনোদনের ব্যাবস্থা অব্যাহত রাখার গুরুত্ব তুলেধরেন। জেলা পুলিশের কল্যানে এবং জনগনের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনগনকে সর্বোচ্চ সেবা ও জান মালের নিরাপত্তা প্রদানের জন্য থানা পুলিশকে নির্দেশনা দেন।
বক্তব্য শেষে তিনি চ্যাম্পিয়ন দল ‘পদ্মা’ও রানার আপ দল ‘হালদা’র হাতে পুরস্কার তুলে দেন।
























