কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন কালে তিনজন বালুখেকো গ্রেফতার করেছে। এসময় তিনটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বুধবার-১৪ ফেব্রুয়ারী-বিকেলে এই অভিযান পরিচালনা করেন। এসময় আনসার, পুলিশ সদস্যরা তাকে সহায়তা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে চকরিয়া পৌরসভার মাতামুহুরী নদীর তীর সংলগ্ন ভাঙ্গারমূখ ও হালকাকারায় অভিযান পরিচালনা করে। বালু উত্তোলনের সত্যতা পেয়ে ৩টি বালু ভর্তি ডাম্পার গাড়ীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। অভিযানের সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট মহল।
























