Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

সুন্দরগঞ্জে ক্ষতিকর তামাক চাষেই কৃষকদের ঝোঁক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:07:58 am, Wednesday, 14 February 2024
  • 211 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে ক্ষতিকর তামাক চাষেই কৃষকদের ঝোঁক।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ-গাইবান্ধা-প্রতিনিধি।।
তামাকের নিকোটিন শরীরে প্রবেশ করে নানাবিধ মরণব্যাধি রোগে আক্রান্ত হওয়া সম্ভাবনা শতভাগ জেনেও জীবনের ঝুঁকি নিয়ে তামাক চাষ করছে কৃষকরা। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের কৃষকরা অধিক মুনাফা লাভের আশায় তামাক চাষ ছাড়ছে না। সরকারিভাবে তামাক চাষের উপর বিধি নিষেধ জারি থাকলেও আজও তামাক চাষাবাদ বন্ধ হয়নি। উপজেলার কৃষি কর্মকর্তাগণ তামাক চাষে কৃষকদেরকে অনুৎসাহিত করলেও আজও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শতভাগ তামাক চাষ বন্ধ করতে পারেনি। গুটি কয়েক তামাক চাষি ও তামাক শ্রমিকরা দিনের পর দিন তামাক চাষ করে আসছে। সরকারিভাবে তামাক চাষাবাদের কোন প্রকার হিসাব পাওয়া যায়নি উপজেলা কৃষি অফিস হতে। তবে উপজেলায় ১৫ হতে ২০ হেক্টর জমিতে তামাক চাষাবাদ হচ্ছে। এর বেশি ভাগেই চরাঞ্চলে। 
বেলকা ইউনিয়নের তামাক চাষি জয়নাল মিয়া জানান, অন্যান্য ফসলের চেয়ে তামাকে দ্বিগুণ লাভ। এক বিঘা জমিতে তামাক চাষাবাদে খরচ হয় ৫ হতে ৬ হাজার টাকা। যদি ফলন ভালো হয় বা এ গ্রেডের তামাক উৎপাদন হয় তাহলে এক বিঘা জমির তামাক বিক্রি করে ৪০ হতে ৫০ হাজার টাকা আয় হবে। এছাড়া তামাক চাষাবাদে বেশি শ্রমিকের প্রয়োজন হয় না। পরিবারের সদস্যরা মিলে এর পরিচর্যা করা যায়। তিনি নিজে তামাক চাষ এবং পরিচর্যার কাজ করে থাকেন। 
তিনি আরও বলেন, উপজেলার মীরগঞ্জ, বেলকা, হরিপুর, পাঁচপীর বাজারে হাতে গোনা প্রায় ৪০ জন তামাক শ্রমিক রয়েছে। সব শ্রমিকরা তামাক পরিচর্যার কাজ করে না। কারণ তামাক পরিচর্যা করলে চর্ম রোগ, পেটের পীড়া, কাঁশি, হাঁপানি, যক্ষ্মা, ক্যান্সারসহ বিভিন্ন মরণব্যাধি রোগ হবার সম্ভাবনা রয়েছে। বর্তমান বাজারে প্রতি মণ তামাক গ্রেড অনুযায়ী ৬ হাজার হতে ১৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মৌসুমের সময় এর দাম কম। 
বেলকা বাজারের তামাক শ্রমিক আনোয়ার হোসেন জানান, উপজেলায় কমপক্ষে ৩০০ জন তামাক শ্রমিক রয়েছে। দীর্ঘদিন থেকে তামাক পরিচর্যার কাজ করে আসছি। প্রতিদিন ওষধ খেতে হয়। বেলকা বাজারের তামাক ব্যবসায়ী সেকেন্দার মিয়া জানান, জেলার বাহির থেকে বিভিন্ন মহাজন এসে তামাক ক্রয় করে নিয়ে যায়। তবে আগের চেয়ে এখন তামাকের চাষাবাদ অনেক কমেছে।
বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্ জানান, তিস্তা নদী মরে যাওয়ায় চরাঞ্চলে তামাকসহ নানাবিধ ফসলের চাষাবাদ করছে কৃষকরা। চরাঞ্চলের মাটি অত্যন্ত উর্বর হওয়ায় ফলনও ভালো হচ্ছে। অল্প শ্রম এবং খরচে অধিক মুনাফা লাভের আশায় এখনো বিভিন্ন চরাঞ্চলে বেশ কিছু সংখ্যক কৃষক তামাক চাষ করে আসছে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাক্তার রেদওয়ানুর রহমান জানান, তামাকের নিকোটিন মানুষের শরীরে প্রবেশ করলে পেটের পীড়া, চুলকানি, গ্যাস্টিক, আলসার, চর্মরোগসহ নানাবিধ জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই তামাক সেবনকারী এবং তামাক থেকে দুরে থাকা উচিত। 
উপজেলা কৃষি অফিসার রাশেদুল কবির জানান, তামাক চাষাবাদ এখন অনেক কমে গেছে। কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদের মাঝে তামাক চাষাবাদে নিরুৎসায়ী করছে। তবে চরের কিছু সংখ্যক কৃষক তামাক চাষাবাদ করে আসছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে উপজেলা তামাক চাষাবাদ বন্ধ হয়ে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

সুন্দরগঞ্জে ক্ষতিকর তামাক চাষেই কৃষকদের ঝোঁক।।

আপডেট সময় : 11:07:58 am, Wednesday, 14 February 2024