Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

জবির ৩৬ পূজামণ্ডপে পালিত হবে সরস্বতী পূজা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:55:19 am, Wednesday, 14 February 2024
  • 151 বার পড়া হয়েছে

জবির ৩৬ পূজামণ্ডপে পালিত হবে সরস্বতী পূজা।।

মোঃ হৃদয়
জবি প্রতিনিধি।।
মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে প্রতি বছর দেবী সরস্বতীর পূজা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে প্রতিবারের মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে-জবি-জোর প্রস্তুতি নেয়া হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পূজা পালনের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবার বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬টি মন্ডপে সরস্বতী পূজা উদযাপন করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজেও পূজার আয়োজন করা হয়েছে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, মণ্ডপ তৈরি ও সাজসজ্জায় বেশ কয়েকদিন ধরেই ব্যস্ত সময় পার করেছে সনাতন ধর্মের অনুসারী শিক্ষার্থীরা। কার্ড বিলি থেকে শুরু করে প্রায় প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অবধি মণ্ডপের সকল কাজ শিক্ষার্থীরাই স্বতঃস্ফূর্তভাবে করেছে।  
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন মাঠে, কলা ভবনের সামনে, শান্ত চত্বরে, নতুন একাডেমিক ভবনের নিচতলায়, সামাজিক বিজ্ঞান ভবনের সামনে বিভিন্ন বিভাগের পূজা মন্ডপ বসানো হয়েছে। পূজা উপলক্ষে নানান আলপনা ও বর্ণিল আলোকসজ্জায় রঙিন আমেজ ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
বেশ কয়েকদিন থেকেই পূজার জন্য আনুষঙ্গিক কাজ করা হলেও শেষ দিন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মত। প্রতিটি বিভাগই পরস্পরের চেয়ে সুন্দর পূজা উদযাপনে মগ্ন। কাঠ, খড় আর ককশিট দিয়ে তৈরি ভিন্ন ফ্রেম, ব্যানার, স্টেজ ও সজ্জায় একেক মন্ডপ একেক রূপে ফুটে উঠেছে।
পূজা মন্ডপে শেষ মুহুর্তের কাজে ব্যস্ত পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দীপ্ত বণিক জানান, বেশ কয়েকদিন থেকেই পূজার জন্য সার্বিক কাজ করছি। আমরা এবার ব্যতিক্রমভাবে পূজা উদযাপন করতে যাচ্ছি। আশা করছি সুন্দরভাবেই পূজা উদযাপন করতে পারব।
বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের শিক্ষার্থী দিগন্ত বিশ্বাস বলেন, আমরা পুরোদমে পূজার মণ্ডপ তৈরিতে কাজ করছি। আমরা চেষ্টা করছি যাতে আমাদের বিভাগের মণ্ডপটি অন্য সবার চেয়ে ব্যতিক্রম ও আকর্ষণীয় হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ৩৩টি বিভাগ, ২টি ইনস্টিটিউট ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের মন্ডপে সরস্বতী পূজা উদযাপন করা হবে। ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে পূজা হচ্ছে না। চারুকলা অনুষদের তিনটি বিভাগ মিলে একটি পূজা মন্ডপের আয়োজন করেছে।
পূজার নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বরাবরের মতো এবারও সর্বোচ্চ নিরাপত্তার সাথে সরস্বতী পূজা পালিত হবে। আমরা পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিয়ে সার্বক্ষণিক তদারকি করছি। বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে সুন্দরভাবে সরস্বতী পূজা উদযাপনের আয়োজন চলছে৷ কোনরূপ সমস্যা বা জটিলতা দেখা দিলে আমরা সেটি সমাধানে কাজ করব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

জবির ৩৬ পূজামণ্ডপে পালিত হবে সরস্বতী পূজা।।

আপডেট সময় : 03:55:19 am, Wednesday, 14 February 2024