নুর মোহাম্মদ কক্সবাজার।।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট’র কক্সবাজার জেলার বাছাইপর্বের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে মঙ্গলবার-১৩ ফেব্রুয়ারি-বিকালে টুর্ণামেন্ট-২০২৪’র জেলার বাছাইপর্বের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
জেলার বাছাই পর্বের ফাইনাল ম্যাচে মহেশখালী কাবাডি দল ৪৫-১৩ পয়েন্টে উখিয়া কাবাডি দল, কক্সবাজারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। বিজয়ী দলকে পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম-বার-অভিনন্দন জানিয়ে চূড়ান্ত পর্বে তাদের সফলতা কামনা করেন।
ফাইনাল ম্যাচ উপভোগসহ অনুষ্ঠানে পুরষ্কার করেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ-পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত-মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্-পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত-মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার-ডিএসবি-অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার-ট্রাফিক-মোঃ জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার-সদর সার্কেল-মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাছাইপর্বে প্রদর্শিত নৈপন্যের উপর ভিত্তি করে জেলার বিভিন্ন থানা হতে ১৩ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। আগামী ১৮-২০ ফেব্রুয়ারি-২০২৪ চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর মুল পর্বে কক্সবাজার জেলার এই কম্পোজিট কাবাডি টিম অংশগ্রহণ করবে।
























