Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

সুবর্ণচরে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সমাবেশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:56:36 pm, Sunday, 11 February 2024
  • 143 বার পড়া হয়েছে

সুবর্ণচরে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সমাবেশ।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শ মানুষ। তারা এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সকল সহিংসতা ও ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে এসব নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। 
রোববার-১১ ফেব্রুয়ারি-দুপুরের দিকে সুবর্ণচরের মুজিব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে নোয়াখালী নারী অধিকার জোট। 
আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামিল হয় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, নিজেরা করি, পার্টিসিপেটরী রিচার্স অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান, নোয়াখালী পল্লী উন্নয়ন সংস্থাসহ-এনআরডিএস-স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এসব সংগঠন ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাস্তায় নেমে আসেন। তারা এ সময় সেখানে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চর ক্লার্ক ইউনিয়ন পরিষদের-ইউপি-চেয়ারম্যান আবুল বাশার, নারী অধিকার জোটের সদস্যসচিব মনোয়ারা আক্তার ওরফে মিনু, মানবাধিকার কর্মী ও নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য রৌশন আক্তার, উন্নয়ন সংগঠন নিজেরা করির অঞ্চল সমন্বয় পরিতোষ দেবনাথ, সুবর্ণ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হানিফ মাহমুদ, নারী অধিকার জোটের সদস্য মারজাহান আক্তার, মেরিনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সুবর্ণচর আজ সারা দেশের কাছে আলোচিত এক নাম। কতিপয় নরপশুর ঘৃণিত আচারণের কারণে এই জনপদটি নারী ও শিশুদের কাছে অনিরাপদ হয়ে উঠেছে। স্বামী-সন্তানদের বেঁধে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারের রায়ের দিনই আরেকটি দলবদ্ধ ধর্ষণের ঘটনা সারা দেশের মানুষকে স্তম্বিত করেছে। এই উপজেলার নারী ও শিশুদের কতিপয় হীন লালসার কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এসব সামাজিক অনাচারের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

সুবর্ণচরে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সমাবেশ।।

আপডেট সময় : 12:56:36 pm, Sunday, 11 February 2024