তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে আঁখি ইলেকট্রিক হাউজের দ্বিতীয় শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।গত শুক্রবার সন্ধ্যার পর বাতাকান্দি পশ্চিম বাজারের ইসলামি ব্যাংকের দক্ষিণ পাশে আঁখি ইলেকট্রিক হাউজের দ্বিতীয় শো-রুমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ায় অংশ গ্রহণ করেন দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো.এনামুল হক সরকার,বিশিষ্ট ব্যাংকার মো.মনির হোসাইন,বিশিষ্ট ব্যবসায়ী মো.কাউছার আহমেদ,গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মামুন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী মো.সাকিব খান শুভ, মো.মহসীন মুন্সি, আবদুল কাইয়ুম,মো.জাবেদ মুন্সি ও প্রোঃ সফিউল ইসলাম।দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা অলি উল্লাহ।

























