Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের প্রতিবাদ মিছিল তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ গাইবান্ধায় খেলা করতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ হারাল দুই শিশু রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন শাহীন হত্যার বিচারের দাবিতে ফতুল্লা আদালত চত্বরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় মেলেনি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন পাইকগাছায় অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির গুরুত্বারোপ চট্টগ্রামে ১ দিনে ১ লাখ গাছ রোপণে ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন ডিসি জাহিদ রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার পাঁচবিবিতে এক দিনের ব্যবধানে ফের কোটি টাকার কালো বেলে পাথর উদ্ধার আটক ১ সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান

ঢাকায় গৃহকর্মী প্রীতি উরাংএর খুনিদের শাস্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:38:02 pm, Saturday, 10 February 2024
  • 205 বার পড়া হয়েছে

ঢাকায় গৃহকর্মী প্রীতি উরাংএর খুনিদের শাস্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন।।

মো.সাইদুল ইসলাম
মৌলভীবাজার-প্রতিনিধি।।
ঢাকার মোহাম্মদপুরে ইংরেজি ‘দ্য ডেইলি স্টার’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় নিহত কিশোরী গৃহকর্মী প্রীতি উরাং এর খুনিদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার-১০ ফেব্রুয়ারি-সকালে উপজেলার নিহত প্রীতির নিজ এলাকায় মিরতিংগা চা বাগানে সকল শ্রমিক ও জনপ্রতিনিধিবৃন্দর ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
এসময় চা শ্রমিকরা মানববন্ধনে স্লোগান দেন দুনিয়ায় মজদুর এক হয়,চা শ্রমিক হত্যার বিচার চাই,শিশু প্রীতির খুনিদের বিচার চাই, শিশু শ্রম বন্ধ করুন, প্রীতি হত্যার খুনি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুলের ফাসি চাই এভাবে শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন ৫শতাধিক চা শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ। 
মানববন্ধনে স্থানীয় চা বাগানের প্রাথমিক চিকিৎসক সঞ্জয় বাউরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মিরতিংগা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক, আওয়ামীলীগ নেতা সুরুত্যান কান্তি বৈদ্য প্রমুখ। 
মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে চা বাগানের শ্রমিকরা অংশগ্রহনের পাশাপাশি স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি এবং চা শ্রমিক নেতৃবৃন্দসহ প্রায় ৫শতাধিক চা শ্রমিক অংশ নেয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরি বলেন, প্রীতি উরাংয়ের মৃত্যুটি আসলেই দূঃখজনক। প্রীতি যে ঢাকায় কাজ করতে গেছে, সেটা বাগানের কেউই জানে না। প্রীতির মামা ও ডেইলি স্টারের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক মিন্টু দিশোয়ারা গোপনে তাকে ঢাকায় পাঠায়। আমি প্রীতি হত্যায় জড়িতদের তদন্তসাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’
এর আগে গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুরে ইংরেজি পত্রিকা ‘দ্য ডেইলি স্টার’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার ভবন থেকে পড়ে মৃত্যু ঘটে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের। এ ঘটনায় বুধবার সকালে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন প্রীতির বাবা লোকেশ উরাং। মামলায় সাংবাদিক আশফাকুল ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামী করা হয়। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড

ঢাকায় গৃহকর্মী প্রীতি উরাংএর খুনিদের শাস্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন।।

আপডেট সময় : 12:38:02 pm, Saturday, 10 February 2024