Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

ইবির লোক প্রশাসন বিভাগের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:31:56 am, Saturday, 10 February 2024
  • 196 বার পড়া হয়েছে

ইবির লোক প্রশাসন বিভাগের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত।।

ইবি প্রতিনিধি।।
দিনব্যাপী নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-লোক প্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সাবেক সহস্রাধিক শিক্ষার্থী প্রথমবারের মতো মিলিত হয়েছেন তাদের সাবেক শিক্ষায়তনে। শনিবার-১০ ফেব্রুয়ারি-সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শোভাযাত্রা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভাগটির ১ম পুনর্মিলন আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।  বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য-প্রশাসন-অধ্যাপক ড. নাসিম বানু, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
অনৃুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা প্রয়োজন। স্বাধীনতা পরবর্তী দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় আমরা কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমানে তার পরিপূর্ণতা পেতে চলেছে। এখন প্রতিটি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করছে। এটি প্রতিষ্ঠার ফলে অ্যালামনাইদের নিকট থেকে বিশ্ববিদ্যালয় তথা বিভাগগুলো বিভিন্ন ভাবে সহযোগিতা পাবে। এছাড়াও বর্তমান শিক্ষার্থীরা সাবেক শিক্ষার্থীদের মাধ্যমে উপকৃত হবে।’
পরে বিকেলে সাংগঠনিক সভা, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিভাগের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এবং বিভাগটির প্রয়াত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং বিভাগের দায়িত্বপালনকারী সকল বিভাগীয় সভাপতিকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও গতকাল সন্ধ্যায় পিঠা উৎসব ও সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

ইবির লোক প্রশাসন বিভাগের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত।।

আপডেট সময় : 11:31:56 am, Saturday, 10 February 2024