Dhaka , Tuesday, 14 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারায়ণগঞ্জে অবৈধ হকার উচ্ছেদ অভিযান রূপগঞ্জের দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক আমি ওয়াদা করেছিলাম রাঙ্গুনিয়ায় বালু ব্যবসা বন্ধ করে দেব:- হুমাম কাদের চৌধুরী এমপি  কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড় বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ সড়কের নিরাপত্তা বিঘ্নিত: অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা  মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা পিএমকের উদ্যেগে রূপগঞ্জে বিনামূল্য স্বাস্থ্য ও চক্ষু সেবা, মেডিসিন, চসমা বিতরণ আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগনে খুন রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয়, শান্তিপূর্ণ বৈশাখের আশ্বাস শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ ফরিদপুরের সালথায় আগুনে পুড়লো শিক্ষকের স্বপ্ন, সহায়তার আশ্বাস প্রশাসনের। মানুষের সেবায় দিনরাত মাঠে আজিজুল হক আজিজ, হামের টিকা কার্যক্রমে নিজে তদারকি চট্টগ্রামে অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ২ ফতুল্লায় ভোরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের ইরান যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ও উত্তরণের উপায় নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ডিসি কার্যালয়ে মানববন্ধন ও স্মারকলিপি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল

গুচ্ছের আওতায় ভর্তি পরীক্ষা আয়োজনে ইবিকে ইউজিসির নির্দেশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:54:13 am, Saturday, 10 February 2024
  • 141 বার পড়া হয়েছে

গুচ্ছের আওতায় ভর্তি পরীক্ষা আয়োজনে ইবিকে ইউজিসির নির্দেশ।।

ইবি প্রতিনিধি।।

গুচ্ছের আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করতে ইসলামী বিশ্ববিদ্যালয়কে-ইবি-নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন -ইউজিসি-। বৃহস্পতিবার-৮ ফেব্রুয়ারি-ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনুর রহমান সাক্ষরিত এক চিঠিতে ইবি কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ১৪ জানুয়ারি কমিশনের  অনুষ্ঠিত মতবিনিময় সভার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যায়সমূহের ভর্তি কমিটির একাধিক সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে, যা এই পর্যায়ে পরিবর্তনের সুযোগ নেই। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কমিশন কর্তৃপক্ষের বিস্তারিত আলোচনা হয়েছে। এমতাবস্থায় উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত হয়ে পূর্বের তিনটি ভর্তি পরীক্ষার ধারাবাহিকায় জিএসটি গুচ্ছের আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি গুচ্ছে অংশ নিলে শিক্ষকরা ভর্তি সংশ্লিষ্ট সকল কাজ থেকে বিরত থাকারও সিদ্ধান্ত গৃহীত হয়। পরে গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলের সভায় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে ইবির গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ইউজিসির নজরে আসলে মঙ্গলবার এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ ছাড়াও আরও ছয় জন প্রতিনিধিকে বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় অংশগ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে অসন্তোষ তৈরি হতো পারে বলে জানান আমন্ত্রিত প্রতিনিধিরা। তারা বিষয়টি উল্লেখ করে সভায় অংশগ্রহণ করতে না পারার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করে ইউজিসিকে একটি চিঠি দেন।

বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রতিনিধি ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ইউজিসির চিঠি দেখে প্রতীয়মান হয় যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত উপাচার্য ইউজিসিকে জানাননি। শনিবার ভর্তি কমিটির মিটিং আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমি ক্যাম্পাসে নেই। ক্যাম্পাসে এসে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে বসে সিদ্ধান্ত নেব

এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে অবৈধ হকার উচ্ছেদ অভিযান

গুচ্ছের আওতায় ভর্তি পরীক্ষা আয়োজনে ইবিকে ইউজিসির নির্দেশ।।

আপডেট সময় : 03:54:13 am, Saturday, 10 February 2024