Dhaka , Tuesday, 14 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিশ্ব আবারও এক অনিশ্চিত মোড়ে—তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? রূপগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার নারায়ণগঞ্জে অবৈধ হকার উচ্ছেদ অভিযান রূপগঞ্জের দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক আমি ওয়াদা করেছিলাম রাঙ্গুনিয়ায় বালু ব্যবসা বন্ধ করে দেব:- হুমাম কাদের চৌধুরী এমপি  কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড় বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ সড়কের নিরাপত্তা বিঘ্নিত: অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা  মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা পিএমকের উদ্যেগে রূপগঞ্জে বিনামূল্য স্বাস্থ্য ও চক্ষু সেবা, মেডিসিন, চসমা বিতরণ আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগনে খুন রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয়, শান্তিপূর্ণ বৈশাখের আশ্বাস শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ ফরিদপুরের সালথায় আগুনে পুড়লো শিক্ষকের স্বপ্ন, সহায়তার আশ্বাস প্রশাসনের। মানুষের সেবায় দিনরাত মাঠে আজিজুল হক আজিজ, হামের টিকা কার্যক্রমে নিজে তদারকি চট্টগ্রামে অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ২ ফতুল্লায় ভোরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের ইরান যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ও উত্তরণের উপায়

আটঘরিয়ায় বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের কাপড় কিনে না দেয়ায় মারপিট।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:11:54 am, Thursday, 8 February 2024
  • 108 বার পড়া হয়েছে

আটঘরিয়ায় বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের কাপড় কিনে না দেয়ায় মারপিট।।

পাবনা প্রতিনিধি।।

পাবনার আটঘড়িয়া উপজেলার গোপালপুর চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এমন মারপিট করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীদের। এমন ঘটনা পূর্বেও করেছেন বলে জানায় স্থানীয়রা।

 বিদায় অনুষ্ঠানে স্কুল শিক্ষকদের জামাকাপড় কিনে না দেয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের দিন স্কুলে না আসায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, স্কুলের শিক্ষার্থীদের নতুন জামা কাপড় কিনে না দেয়া ও বিদায় অনুষ্ঠানে না আসায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের উদ্দীন ও সহকারী শিক্ষক আমিরুল কায়সার।
মারধরের শিকার রক্তাক্ত শিক্ষার্থী মাহবুব হাসান রিয়াদ ও তার সহপাঠীরা জানায়, গত ৬ জানুয়ারি ২০২৪ সালের এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ২৫ হাজার টাকা উত্তোলন করেন শিক্ষার্থীরা। 
তবে এ টাকার মধ্যে শিক্ষকরা নতুন জামাকাপড় ও দামি কলম কিনে দেয়ার আবদার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের উদ্দীন ও সহকারী শিক্ষক আমিরুল কায়সার। 
পরে নতুন জামা ও দামি কলম কিনে দিতে রাজী না হয়ে বিদায় অনুষ্ঠান করবে না বলে এসএসসি পরীক্ষার্থীদের ৮৫ জনের মধ্যে ৫০ জন সিদ্ধান্ত নেয়। পরে উত্তোলনের ২৫ হাজার টাকা সবাইকে ফেরত দেয়। 
তবে বাকি ২৫ জনকে নিয়ে এবং বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীদের থেকে ৩০-৫০ টাকা উত্তোলন করে মঙ্গলবার-৬ ফেব্রুয়ারি-বিদায় অনুষ্ঠান সম্পন্ন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। 
এরপর বুধবার সকালে বিদায় অনুষ্ঠানে অনুপস্থিত হওয়া শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে গেলে প্রবেশপত্র দিতে রাজি হয়নি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। উল্টো বিদ্যালয়টির এসএসসি ব্যাচের শিক্ষার্থী মাহবুব হাসান রিয়াদকে মারধর করেন প্রধান শিক্ষক আখের উদ্দীন ও সহকারী শিক্ষক আমিরুল কায়সার।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। গ্রামের ইমরান হোসেন, কামাল সরদার, আওয়াল হোসেন সেলিম হোসেন ও শাহীন রহমানসহ অনেকেই অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক আখের উদ্দীন ও সহকারী শিক্ষক আমিরুল কায়সার নানা রকম অনিয়ম করে আসছেন। 
সব সময় ছাত্র-ছাত্রীদের গালিগালাজ করেন, মারধর করেন। এছাড়া গত এক বছর আগে বিদ্যালয়ের বই চুরি করে ধরা পড়েছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের উদ্দীন। নিজের আত্মীয়-স্বজনদের বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য করে চাকরি দিয়েছেন।’
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের উদ্দীন কথা বলতে পারেন না বলে সহকারী শিক্ষক আমিরুল কায়সারকে কথা বলতে বলেন। 
পরে সহকারী শিক্ষক বলেন, ‘কোনো ছাত্রকে মারধর করা হয়নি। কোনো বকাবকিও করা হয়নি। ছাত্রছাত্রীরা মিথ্যা বানোয়াট তথ্য ছড়াচ্ছে। তাছাড়া যেসব ছাত্ররা অভিযোগ করেছেন তারা সকলেই বেয়াদব।
এসব বিষয়ে জানতে আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী বলেন, কেউ যদি কোনো ছাত্রকে এমন মারধর করে থাকে এবং তা যদি সঠিক প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো রকমের ছাড় দেয়া হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ব আবারও এক অনিশ্চিত মোড়ে—তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা?

আটঘরিয়ায় বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের কাপড় কিনে না দেয়ায় মারপিট।।

আপডেট সময় : 11:11:54 am, Thursday, 8 February 2024