Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের প্রতিবাদ মিছিল তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ গাইবান্ধায় খেলা করতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ হারাল দুই শিশু রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন শাহীন হত্যার বিচারের দাবিতে ফতুল্লা আদালত চত্বরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় মেলেনি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন পাইকগাছায় অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির গুরুত্বারোপ চট্টগ্রামে ১ দিনে ১ লাখ গাছ রোপণে ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন ডিসি জাহিদ রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার পাঁচবিবিতে এক দিনের ব্যবধানে ফের কোটি টাকার কালো বেলে পাথর উদ্ধার আটক ১ সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান

কমলগঞ্জে ৭ কিলোমিটার সড়কের বেহাল দশা প্রায়ই ঘটছে দুর্ঘটনা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:35:26 am, Thursday, 8 February 2024
  • 146 বার পড়া হয়েছে

কমলগঞ্জে ৭ কিলোমিটার সড়কের বেহাল দশা প্রায়ই ঘটছে দুর্ঘটনা।।

মো.সাইদুল ইসলাম
মৌলভীবাজার-প্রতিনিধি।।
দীর্ঘদিন সংস্কার করা হয়নি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া খাসিয়া পুঞ্জি ও সুনছড়া চা বাগানের ৭ কিলোমিটারের কাঁচা সড়কের। ফলে এ কাঁচা সড়কটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় একটি বাজারসহ দেবলছড়া সীমান্তের একটি চা বাগান ও খাসিয়া পল্লীর মানুষের পাশাপাশি স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যদের ভোগান্তির অন্ত নেই। খানাখন্দে ভরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজারেরও বেশি মানুষ। সীমান্তের এই পুঞ্জি ও চা বাগান ঘুড়তে আসেন দেশের বিভিন্ন স্থানের শত শত পর্যটক।
সড়জমিনে গেলে দেখা যায়, প্রায় ৭ কিলোমিটার সড়কের বেহাল দশা। এত করে প্রতি নিয়তো দূর্ঘটনায় পড়তে হয়েছে স্থানীয়দের। অনেকই আবার চিকিৎসার জন্য উপজেলা সদরে আসার আগেই মৃত্যুবরণ করেছেন। বিশেষ করে বৃদ্ধা ও গর্ভবতী মহিলারা রাস্তার বেহাল অবস্থা থাকার কারনে বিপাকে পড়েছেন। জনদুর্ভোগ লাগবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি চালক ও এলাকাবাসীর।
চালক-যাত্রীদের অভিযোগ, ‘শমশেরনগর বাজার চৌমুহনী হতে ক্যামেলিয়া সড়র পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা পাকা রয়েছে। এরপর পুঞ্জি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার কাঁচা সড়কের অধিকাংশ স্থানে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।’
স্থানীয়দের অভিযোগ, ‘দেশের স্বাধীনতার পর থেকে এ সড়কে কেউ নজর দিচ্ছেন না। চা বাগান পুঞ্জি এলাকায় প্রায় সময় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন ঘুরতে এতে বিআইপিরাও আসেন। সবাই দেখে যায় এবং বলেন আমরা সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলাপ করবো আপনাদের এই রাস্তাটা দ্রুত সংস্কার যেন করেন। এসব শান্তনা মূলত তারা দেন। আসলে কাজের কাজ কখনো হয়নি। বৃষ্টি হলেই খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয় সড়কটিতে। সড়কের এই বেহাল দশায় স্কুল, কলেজগামী ও পণ্য পরিবহনসহ যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।’
ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটিতে চলাচলকারী রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রবাসের যন্ত্রাংশ। ফলে নষ্ট গাড়ি মেরামত করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে চালকের। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশ স্থানীয়রা।
স্থানীয় অনার্স ১ম বর্ষের শ্রেণীর শিক্ষার্থী দিপু বলেন, ‘বাড়ি থেকে আমার কলেজের দূরত্ব ২৫ কিলোমিটার। বাড়ি থেকে ৭কিলোমিটার সড়ক আমি হেঁটে যাই। পড়ে সেখান থেকে গাড়ি করে কলেজে যাতায়াত করি। কিন্তু ভাঙা রাস্তায় চা বাগানের ট্রাকটার অবিরাম যানবাহন চলাচলের কারণে প্রচুর ধুলাবালি সৃষ্টি হয়েছে। এছাড়া বেহাল রাস্তার কারণে প্রায়ই হাঁটার রাস্তায় বিভিন্ন যানবাহন তুলে দেন চালকরা। এজন্য দুর্ঘটনার পড়ার আশঙ্কা থাকে।
স্থানীয় ইউপি সদস্য পাইড়তেলী কুর্মী বলেন সড়কের এমন অবস্থার কারণে প্রায় দূর্ঘটনায় পড়তে হয় স্থানীয়দের। আমি ইউনিয়ন পরিষদ ও এমপি স্যারকে বিষয়টি জানিয়েছি। তারা আমাকে আশ্বাস দিয়েছেন। আশা করছি দ্রুত হবে।’
স্থানীয় শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ জানান, ‘রাস্তাটার জন্য আমি মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ কথা বলেছি। সেখানে উপজেলা ইঞ্জিনিয়ার সহ অনেক জন ছিলেন তারা বলেছেন দ্রুত সময়ে কাজ শুরু হবে।
উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান, ‘সরেজমিন গিয়ে রাস্তাটা দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড

কমলগঞ্জে ৭ কিলোমিটার সড়কের বেহাল দশা প্রায়ই ঘটছে দুর্ঘটনা।।

আপডেট সময় : 09:35:26 am, Thursday, 8 February 2024