জুনায়েদ আহমেদ আকাশ,
প্রতিনিধি এইচবিসি।।
একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা নির্ণয় কর্মসূচী আয়োজন করা হয়েছে।
উপজেলার ৫৮নং গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা হতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শুরু হয়। ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মাঝে একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থা হতে ৬২২জনকে ৬ টি ইউনিটের মাধ্যমে এ সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামরুল হাসান তুহিন ও সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বার তপন কুমার ঘোষ,গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি জনাব আব্দুল জাব্বার মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক আজকের বাংলার সম্পাদক জনাব শেখ সুমন আহম্মেদ, এ্যাডচিফ ও একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা জনাব মো: সোহেল মিয়া। উপস্থিত ছিলেন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জনাব মো: মহসিন ইসলাম, সভাপতি জনাব এস এম জামান, সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ রাজীব,ফিরোজ,মেহেদী হাসান জিতু,জুনায়েদ আহমেদ আকাশ, বেলায়েত, রাফি, তৌকির, রিফাত,রিপন,সোহাগ আরও অনেকে।
বিদ্যালয়ে ব্লাড নির্ণয় কর্মসূচি আয়োজন করায় একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, সিনিয়র শিক্ষক মিনা ঘোষ,রতন বাবু এবং আবু তালেব|

























