Dhaka , Sunday, 7 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জামায়াতের আমিরের পিতা হাছান আলীর ইন্তেকাল ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরেই লালমনিরহাটে পুলিশের সাঁড়াশি অভিযান: যুবলীগ সভাপতি মোতালেবসহ ১৫ নেতাকর্মী জেলহাজতে চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণায় চট্টগ্রামে স্বাগত মিছিল রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট নেইমারের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন আনচেলত্তি দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি বিশ্ব পরিবেশ দিবসে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদেরপথসভা অনুষ্ঠিত বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে : মজিবুর রহমান এমপি পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক রেলি শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র ডা. শাহাদাতের চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে :- ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী জি-মেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ, প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২

বিশ্বের বৃহত্তম পণ্য বাণিজ্য ও বিদেশী পুঁজির সবচেয়ে বেশি প্রবাহের দেশ:যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট সময় : 03:48:33 pm, Friday, 9 June 2023
  • 326 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ।।

৭ জুন যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেংকে সংবর্ধনা জানিয়েছে চীন-মার্কিন ব্যবসায়ী পরিষদ। সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন রাষ্ট্রদূত সিয়ে ফেং।
সিয়ে ফেং বলেন, চীনের প্রধান নীতি উন্মুক্ত, স্বচ্ছ ও পরিষ্কার এবং সুনিশ্চিত একটি পথে এগিয়ে যাচ্ছে চীন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসে দেশের উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং দুই অধিবেশনে তা বাস্তবায়নের উপায় ঠিক করা হয়।

তিনি বলেন, চীনের কেন্দ্রীয় কর্তব্য হল চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুদ্ধার এগিয়ে নেয়া। কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসির নতুন নেতৃত্ব চীনের সকল জাতির মানুষদের নিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচেষ্টা চালাবে। চীন নিজেকে ছাড়িয়ে যেতে চায় এবং মানুষের সুন্দর জীবনযাপনের চাহিদা পূরণ করবে। চীনা জাতি আগ্রাসন এবং আধিপত্য পছন্দ করে না। অন্য দেশকে চ্যালেঞ্জ বা তার বদলে বিশ্বকে শাসন করতে চায় না চীন।

সিয়ে ফেং আরও বলেন, চীনের অর্থনীতি শক্তিশালীভাবে পুনরুদ্ধার হচ্ছে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের জিডিপি ২০২২ সালের একই সময়ের তুলনায় ৪.৫ শতাংশ বেড়েছে এবং পণ্য বাণিজ্যের রপ্তানি ও আমদানি ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, গত লেবার দিবসের ছুটিতে চীনে মোট ২৭ কোটি মানুষ ভ্রমণ করেছে, তা যুক্তরাষ্ট্রের লোকসংখ্যার প্রায় ৮০ শতাংশের সমান। চীনের আছে বিশাল বাজার, সম্পূর্ণ শিল্প ব্যবস্থা, উচ্চ মানের মানব সম্পদ এবং ভাল ব্যবসায়িক পরিবেশ। এয়ারবাস চীনের থিয়ান চিন শহরে দ্বিতীয় সমাবেশ কারখানা প্রতিষ্ঠা করবে। টেসলা শাংহাই শহরে নতুন শক্তি স্টোরেজ সুপার কারখানা খুলবে। তারা চীনা অর্থনীতির উপর আস্থা রাখছে।

তিনি বলেন, চীন উন্মুক্তকরণে অবিচল রয়েছে। বিশ্বের বৃহত্তম পণ্য বাণিজ্য ও বিদেশী পুঁজির সবচেয়ে বেশি প্রবাহের দেশ এবং নির্মাণ শিল্পের কেন্দ্র হচ্ছে চীন। বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চলের প্রধান রপ্তানি বাজার হল চীন এবং চীন বিশ্বের ১৪০টি দেশ ও অঞ্চলের প্রধান বাণিজ্যিক অংশীদার।

তিনি বলেন, চীনের দরজা কখনও বন্ধ হবে না। চীনের ১৪০কোটি মানুষ আধুনিকায়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী ১৫ বছরে চীনের মাঝারি আয়ের মানুষের সংখ্যা হবে ৮০ কোটি, তা মানব ইতিহাসে একটি অলৌকিক ঘটনা এবং বিশ্বের জন্য অভূতপূর্ব সুযোগ বয়ে আনবে।

সিয়ে ফেং বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে দৃঢ়ভাবে চলবে এবং চীনের ভূমিকা অপরিবর্তনীয়। চীন স্বাধীন ও শান্তিপূর্ণ কূটনৈতিক নীতিতে অবিচল রয়েছে এবং মানব জাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়া সফর এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন। ‘রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানে চীনের অবস্থান’ শীর্ষক দলিল প্রকাশ করেছে চীন। চীন সরকারের ইউরেশিয়া-বিষয়ক বিশেষ দূত ইউক্রেনসহ ৫টি দেশ সফর করেছেন। চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। প্রথম চীন-মধ্য এশিয়া শীর্ষসম্মেলন সফলভাবে আয়োজিত হয়েছে।

চীনের বিশ্ব উন্নয়ন প্রস্তাব, বিশ্ব নিরাপত্তা প্রস্তাব, ও বিশ্ব সভ্যতা প্রস্তাব ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং মানব জাতির শান্তি ও উন্নয়নে চীনা বুদ্ধি ও পরিকল্পনা প্রদান করছে বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

বিশ্বের বৃহত্তম পণ্য বাণিজ্য ও বিদেশী পুঁজির সবচেয়ে বেশি প্রবাহের দেশ:যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত

আপডেট সময় : 03:48:33 pm, Friday, 9 June 2023