Dhaka , Tuesday, 10 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা নোয়াখালীতে খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ড্রপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে-  এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কাপড় ও কসমেটিকস দাম নিয়ে চলছে অনিয়ম পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছা পৌর এলাকার ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার ঈদ সামনে রেখে রাজধানীর বিপণীবিতানগুলোতে উপচে পড়া ভিড় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা: লালমনিরহাটে গাঁজাসহ আটক ২ শেরপুরে ১০ কেজি গাঁজা সহ পিক আপ আটক ঝালকাঠিতে হাদির পরিবারের সংবাদ সম্মেলন: শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট  চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক দুই যুগের সন্ত্রাসী অভয়ারণ্যে ঢুকেছে যৌথ বাহিনী, আলীনগর কেন্দ্র করে অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: মাদকসহ আটক ১, বিপুল ইয়াবা জব্দ আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে ২টি পাইপগান উদ্ধার পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্বলন শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক লালমনিরহাটে নাটকীয় মোড়: জামিন পেয়ে আদালত চত্বর ছাড়ার আগেই ডিবির জালে ছাত্রলীগ নেতা মেহেদী লক্ষ্মীপুরে ঈদের বাজার করতে এসে দেওয়াল ধ্বসে যুবকের মৃত্যু মধুপুরে এক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বন্ধে ড্রেনেজ আটকে রূপগঞ্জের স্কুলে ময়লা পানির সয়লাব, মানববন্ধন জলাবদ্ধতা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামের অধিকাংশ সড়ক ফাকা। লকডাউনের কারণে কাচা বাজারে ভিড়।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:01:05 pm, Friday, 2 July 2021
  • 395 বার পড়া হয়েছে

চট্টগ্রামের অধিকাংশ সড়ক ফাকা। লকডাউনের কারণে কাচা বাজারে ভিড়।

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব‍্যুরো।।

একদিকে কঠোর বিধিনিষেধ, তার ওপর সাপ্তাহিক ছুটি। তাই আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের মূল সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সকালে নগরের কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের ভিড় ছিল।

আজ সকালে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, কাপাসগোলা, কাতালগঞ্জ, চকবাজার, আন্দরকিল্লা, জামালখান, কাজীর দেউড়ি, লালখান বাজার, ওয়াসা মোড়, জিইসি,অক্সিজেন এলাকা,কালামিয়া বাজার, আগ্রাবাদ,পতেঙ্গা, ২ নম্বর গেট ঘুরে এই চিত্র দেখা গেছে।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাত দিনের কঠোর বিধিনিষেধ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়। আজ এই বিধিনিষেধের দ্বিতীয় দিন। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত এপ্রিল থেকে বিভিন্ন মাত্রায় বিধিনিষেধ জারি করে আসছিল সরকার। কয়েকটি জেলা ‘লকডাউন’ও করা হয়। তবে রাজধানীসহ সারা দেশে এবারের বিধিনিষেধের ভিন্ন দিক হলো, এ দফায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে।

আজ সকালে চট্টগ্রাম নগরের প্রধান সড়কগুলো ঘুরে একেবারে ফাঁকা দেখা যায়। সড়ক ফাঁকা থাকলেও কাঁচাবাজারগুলোতে ভিড় ছিল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কাঁচাবাজারে এসেছেন বলে জানান।

নগরের চকবাজারের কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, ক্রেতারা শাক-সবজি, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। বাজার করে কেউ রিকশায়, কেউ হেঁটে বাসার দিকে রওনা দেন।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে কাঁচাবাজারে এসেছেন।

নগরের দেবপাহাড় থেকে বাজার করতে এসেছিলেন সাইফউদ্দিন তিনি বলেন, কয়েক দিন কাজে ব্যস্ত ছিলেন। তাই সাপ্তাহিক ছুটির দিনে বাসার বাজার ও প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়েছেন।

সবজি বিক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার বাজারে তেমন লোকজন ছিল না। তবে শুক্রবারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। তবে অন্য শুক্রবারের তুলনায় আজ বেচাবিক্রি কম।

সংসারের খরচ জোগাতে কয়েকজন নির্মাণশ্রমিককে হেঁটে কাজে যেতে দেখা গেল। তাঁদেরই দুজন আব্দুর রহমান ও মো. শাহাদাত তাঁরা জানালেন, গত দুদিন কোনো কাজ পাননি। আজ একটি কাজ পেয়েছেন। তাই বেরিয়েছেন। চট্টগ্রাম নগরের রাহাত্তরপুল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে সার্সন রোডে হেঁটেই এসেছেন তাঁরা। সেখানে একটি ভবনে ইট টানা ও ভাঙার কাজ করবেন৷ পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও কেউ তাঁদের আটকাননি।

নগরের ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যে একান্ত প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না। বাজার করাসহ খুব প্রয়োজনে কিছু লোক বের হচ্ছেন। তবে যারা বের হয়ে অযথা ঘোরাফেরা করতেছে তাদের পড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। সঠিক জবাব দিতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা সহ নানারকম শাস্তির মুখে

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

চট্টগ্রামের অধিকাংশ সড়ক ফাকা। লকডাউনের কারণে কাচা বাজারে ভিড়।

আপডেট সময় : 05:01:05 pm, Friday, 2 July 2021