
সরওয়ার কামাল কক্সবাজার।।
মহেশখালী উপজেলার বড় মহেশখালীর নতুন বাজার এলাকায় অবৈধ দখলদাররদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন।
২১ই আগষ্ট বিকাল ২ টায় মহেশখালীর প্রধান সড়কের নতুন বাজার সড়ক দখলমুক্ত করতে মহেশখালী থানার ওসির প্রণব কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযানে নামে।
এসময় ফুটপাত দখলে থাকা কিছু অংশও দখল মুক্ত করা হয়। এবং যানজট কিছুটা হলে নিরসন হয়। ফলে চিরচেনা রূপ ফিরে পায় সড়ক ও বাজার। যার কারণে প্রশংসায় ভাসছেন ওসি প্রণব চৌধুরী।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন,যানযট নিরসনের বিভিন্ন রাস্তার মোড়ে কাজ করছে পুলিশ। তার ধারাবাহিকতা বড় মহেশখালীর নতুন বাজারে এ কাজ করা হয় বলে জানান।
তিনি আরোও বলেন, নতুন বাজারে ভাসমান হকার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজট মারাত্মক আকার ধারণ করেছে। মানুষ চলাচলের রাস্তায় যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজট নিরসনে প্রশাসনকে বেগ পেতে হচ্ছে। তাই অবৈধ পার্কিং দখলের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে।

























