Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

কবিরহাটে কালো বাজারে সার বিক্রি,ডিলারসহ শ্রীঘরে ২

  • Reporter Name
  • আপডেট সময় : 08:56:35 pm, Sunday, 21 August 2022
  • 166 বার পড়া হয়েছে

কবিরহাটে কালো বাজারে সার বিক্রি,ডিলারসহ শ্রীঘরে ২

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাতের অন্ধকারে সরকারি বিএডিসির ইউরিয়া সার কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করে দেওয়ার সময় ডিলারসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ফলহারি গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে ডিলার দেলোয়ার হোসেন মিলন (৪৫) ও একই গ্রামের পিকআপ চালক গিয়াস উদ্দিন (১৯)।

রোববার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে ২ আসামিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত ২আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে, গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাওলানা বাজার এলাকা থেকে পিকআপভর্তি ২ হাজার ২৫০ কেজি (২ মেট্রিক টন) বিডিএস ইউরিয়া সার জব্দ করা হয়।

নরোত্তমপুর ইউনিয়নের করম বক্স বাজারের সারের সাব ডিলার শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, নরোত্তমপুর ইউনিয়নের ডিলার মিলন বরাদ্দ অনুসারে সার উত্তোলন করে বাহিরে বিক্রি করে দেয়। তার নামে বরাদ্দ দেওয়া সার থেকে ২হাজার ২৫০ কেজি সার অবৈধভাবে বিক্রির জন্য রাতের অন্ধকারে নরোত্তমপুর ইউনিয়নের করম বক্স বাজারের গুদাম থেকে পাচার করে বেগমগঞ্জ উপজেলার মুন্সিরহাট বাজারে নেওয়ার পথে সার গুলো মাওলানা বাজারে আটক করা হয়। তাৎক্ষণিক এ বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। পরে পুলিশ তাকে সারসহ আটক করে থানায় নিয়ে যায়।

তিনি অভিযোগ করে আরো বলেন, নরোত্তমপুর ইউনিয়নে ৯জন সারের সাব ডিলার থাকার কথা রয়েছে। এর মধ্যে বর্তমানে ৭জন সাব ডিলার রয়েছে। নিয়মিত সার নেয় ৩জন ডিলার। ডিলারের সাব ডিলারের কাছে সার বিক্রির কথা থাকলেও সে বেশি দামে বাহিরে সার বিক্রি করে দেয়। সারের দাম বাড়ার আগে ৩০০ বস্তা সার নিয়ে আসে ডিলার মিলন। এরপর আমি ২০বস্তা সার চাইলে সে বলে সার নেই। পরে কৃষি কর্মকর্তা জরিপ দেখে তার গোডাউনে ১৫০ বস্তা সার রয়েছে। সে বেশি দামে সাধারণ মানুষের কাছে এবং বেগমগঞ্জ উপজেলার মুন্সিরহাট বাজারে সার বিক্রি করে ও মেমো ছাড়া সাব ডিলারদের কাছে সার বিক্রি করে।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়,গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ১ নং নরোত্তমপুর ইউনিয়নের সারের ডিলার মিলন বিএডিসির ইউরিয়া সার কালো বাজারী করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মুন্সিরহাটের অজ্ঞাত সার ব্যবসায়ীর কাছে পৌছে দেওয়ার জন্য মিনি পিকআপ যোগে নেওয়ার পথে মাওলানা বাজার এলাকায় স্থানীয় লোকজন আটক করে। সংবাদ পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডিলার মিলন ও চালক গিয়াস উদ্দিন পুলিশ হেফাজতে নেয়। বর্তমানে আটককৃতরা কবিরহাট থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পিকআপভর্তি সার সহ দুইজনকে আটক করে থানায় এনে রাখা হয়। পরে এ ঘটনায় রোববার সকালে উপজেলা সহকারী কৃষি অফিসার বাদী হয়ে কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। দুপুর ২টার দিকে ওই মামলায় দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

কবিরহাটে কালো বাজারে সার বিক্রি,ডিলারসহ শ্রীঘরে ২

আপডেট সময় : 08:56:35 pm, Sunday, 21 August 2022