
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় করেঙ্গাতলীতে বাসায় ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে নরপশু বিপ্লব বড়ুয়া, যিশু চৌধুরী, মোঃ আরিফ, মোঃ রাসেল, অমল বড়ুয়াগং কতৃর্ক রাত ব্যাপী গণধর্ষণের প্রতিবাদে, সাজেক ও বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে গনতান্ত্রিক যুব ফোরাম, পিসিপি, পার্বত্য চট্রগ্রাৃম নারী সংঘ বাঘাইছড়ি উপজেলা শাখা।
আজ ৫ আগস্ট ২০২২ শুত্রুবার সকাল ১০ টায় রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার করেঙ্গতলী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিন সংগঠন ।
সমাবেশে রুপসা চাকমার চঞ্চলনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য সবিতা চাকমা। আরও বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলার পিসিপি সভাপতি লেলিন চাকমা ।
সাজেকেও একই ব্যানারে সমাবেশ করেছে তিন সংগঠন। এতে ইংগেছ চাকমার চঞ্চলনায় কালো বরন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলার পিসিপির সাধারণ সম্পাদক নিউটন চাকমা।, আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম নারী সংঘ বাঘাইছড়ি উপজেলার সভাপতি অন্বেষা চাকমা।
সমাবেশে বক্তরা অভিলম্বে ধর্ষণকারী বিপ্লব বড়ুয়া, মোঃ রাসেল, মোঃ আরিফসহ জড়িত ব্যাক্তিদের ২৪ ঘন্টার মধ্যে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানানো হয় । অন্যতায় কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে সমাবেশ থেকে হুুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

























