Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

নিষেধাজ্ঞা সময়সীমার আগেই সাগরে কক্সবাজারের পাঁচ শতাধিক ট্রলার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:48:36 pm, Saturday, 30 July 2022
  • 150 বার পড়া হয়েছে

নোয়াখালীতে ৫ জেলেকে জরিমানা - মাছ-জাল জব্দ

সরওয়ার কামাল কক্সবাজার।।

সাগরে মাছ ধরা নিয়ে ৬৫ দিনের নিষেধাজ্ঞা গত ২৩ই জুলাই শনিবার রাত ১২টায় শেষ হয়েছে। তবে সময়সীমার আগেই কক্সবাজারের পাঁচ শতাধিক ট্রলার সাগরে নেমে পড়েছে ইলিশ ধরতে।
নিষেধাজ্ঞা শেষের প্রথম দিনেই কক্সবাজারের পাইকারি মাছ বিক্রির প্রধান বাজার নুনিয়াছটা ফিশারি ঘাটের মৎস্য অবতরণ কেন্দ্র ্র দেখা মিলে সাগরের প্রচুর ইলিশ । তবে এসব ইলিশের বেশির ভাগ আকারে ছোট। কক্সবাজার নুনিয়াছটা ফিশারি ঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান জানান,নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার আগেই সাগরে ট্রলার গিয়েছে কিনা তা জানা নেই।
এরমধ্যে বুধবার দুপুরে মধ্যসাগরে নামে জেলার আরও সাড়ে পাঁচ হাজার ট্রলার। এখন ইলিশ ধরে ঘাটে ফিরছে অসংখ্য ট্রলার। আকার ভেদে একেশটি ট্রলার ৫০০ থেকে ৮ হাজার ইলিশ নিয়ে ফিরছে। ইলিশের সঙ্গে থাকে কোরাল, লাক্ষ্যা, চাপা, মাইট্যা, পোপা, গুইজ্যাসহ সামুদ্রিক অন্যান্য মাছ। এতে খুশি ট্রলারের মালিক ও জেলেরা। কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ইলিশ ধরতে সাগরে নেমেছে জেলার টেকনাফ, কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার অন্তত ছয় হাজার ট্রলার। বেশির ভাগ ট্রলার ইলিশ ধরতে সাগরের ৬০ থেকে ৮০ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলছে। অবশিষ্ট ট্রলার ২০ থেকে ৩০ কিলোমিটারে জাল ফেলে। এখন কাছের ট্রলারগুলো ইলিশ নিয়ে ঘাটে ফিরছে। দূরের ট্রলারগুলো মাছ ধরে ফিরতে আরও দু-এক দিন সময় লাগবে।
সকাল নয়টায় বাঁকখালী নদীর ফিশারি ঘাটে ভেড়ে এফবি হোসেন নামের একটি ট্রলার। ছোট ছোট ডিঙ্গী নৌকায় ট্রলারের ইলিশ খালাস করা হয় মৎস্য অবতরণ কেন্দ্রে। গণনা করে পাওয়া গেল ৮ হাজার ১৩টি ইলিশ। বিক্রি করে পাওয়া গেল ৪০ লাখ টাকা। ট্রলারের মালিক ও শহরের নুনিয়াছটা এলাকার বাসিন্দা হোসেন আহমদ বলেন, ৮হাজার ইলিশের মধ্যে ৭০ শতাংশের ওজন ৫০০ থেকে ৭০০ গ্রাম।
এফবি নিশান-১ নামের ট্রলার পেয়েছে ৫০০ ইলিশ। মাছের ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। এফবি নিশান-২ ট্রলার পেয়েছে ৯০০ ইলিশ। মাছগুলো একই আকারের। দুটি ট্রলারের মালিক ফিশারি ঘাট এলাকার বাসিন্দা ওসমান গণি। তিনি বলেন, সাগর উত্তাল থাকায় তাঁর ট্রলার দুটি গভীর সাগরে যেতে পারেনি।
ফিশারি ঘাটে পাইকারি ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ১০০ ইলিশ বিক্রি হচ্ছে ২৫ হাজার টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ১০০ ইলিশ ৩৫ হাজার টাকায়, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ১০০ ইলিশ ৪২ হাজার টাকায়, ৯০০ থেকে ১০০০ গ্রাম ওজনের ১০০ ইলিশ ৭০ হাজার টাকায় এবং ১০০০ থেকে ২০০০ গ্রাম ওজনের ১০০ ইলিশ বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকায়। শহরের খুচরা বাজাওে প্রতিটি ইলিশে ৫০ থেকে ২০০ টাকা লাভ রেখে বিক্রি করা হচ্ছে। দুপুরে ফিশারি ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় দুটি ট্রাক। প্রতিটি ট্রাকে ইলিশ বোঝাই করা হয় আট মেট্রিক টন করে। ইলিশের মালিক স্থানীয় মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ট্রাকবোঝাই ইলিশ যাচ্ছে ঢাকার আবদুল্লাহপুর ও যাত্রাবাড়ীতে। সেখানে প্রতি কেজি ইলিশে ১০ থেকে ২০ টাকা লাভ করা হবে।
সমিতির উপদেষ্টা ও ইলিশ ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, কয়েক দিনের মধ্যে সাগর থেকে এক হাজারের বেশি ট্রলার ফিরে আসবে। তখন ইলিশে সয়লাব হবে বাজার। এ সময় বিপুল পরিমাণ ইলিশ ঢাকা, চট্টগ্রাম ছাড়াও রাজশাহী, সিলেট, বগুড়া, ফরিদপুরে সরবরাহ করা সম্ভব হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গত বছর কক্সবাজার উপকূল থেকে ইলিশ আহরণ করা হয়েছিল ৩৯ হাজার ৩১৪ মেট্রিক টন। এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

নিষেধাজ্ঞা সময়সীমার আগেই সাগরে কক্সবাজারের পাঁচ শতাধিক ট্রলার

আপডেট সময় : 06:48:36 pm, Saturday, 30 July 2022