Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

হোমনায় গৃহবধূ ছাদিয়া হত্যাকান্ডের ৮৩দিনেও গ্রেপ্তার হয়নি কেউ -পুলিশের ভূমিকায় রহস্য

  • Reporter Name
  • আপডেট সময় : 05:58:52 pm, Saturday, 30 July 2022
  • 200 বার পড়া হয়েছে

হোমনায় গৃহবধূ ছাদিয়া হত্যাকান্ডের ৮৩দিনেও গ্রেপ্তার হয়নি কেউ -পুলিশের ভূমিকায় রহস্য

তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার হোমনায় গৃহবধূ ছাদিয়া আক্তার (১৮) হত্যাকান্ডের ৮৩দিনেও কোন আসামীকে গ্রেপ্তার করেনি পুলিশ।বাদী পরিবার একাধিকবার আসামীদের সন্ধান দিলেও রহস্যজনক কারণে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই আসামীরা পালিয়ে যায়।ফলে পুলিশের ভূমিকায় রহস্যজনক বলে মনে করেন বাদী পরিবারসহ এলাকাবাসী।
নিহত ছাদিয়া আক্তার পৌর সভার শ্রীমদ্ধী গ্রামের দরিদ্র কৃষক শাহাবুদ্দিনের মেয়ে ও ভঙ্গার চর গ্রামের মোবারক মিয়ার ছেলে প্রবাসী ফারুকের স্ত্রী।জানা যায়, গত ৮মে সকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ভঙ্গারচর গ্রামের শ্বশুর বাড়ী থেকে অভিযুক্ত পরিবারের সাথে আতাত করে থানায় কোন অপমৃত্যু মামলা ছাড়াই ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ছাদিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ। পুলিশ ছাদিয়ার লাশ উদ্ধার করছে এমন খবর পেয়ে তার বাবাসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে যায়, তবে নিহতের পাশে পরিবারের কাউকে ভিড়তে দেয়নি বলেও অভিযোগ ছিলো পুলিশের বিরুদ্ধে।এরপর থানায় লাশ নিয়ে এসে অপমৃত্যুর মামলা করতে ভিকটিমের বাবাকে চাপ দেয় যদিও তারা হত্যা মামলা বা হত্যায় প্ররোচনা মামলা করতে পুলিশের নিকট অনুরোধ করেছিলেন বলে জানায়।এরপর এক রকম বাধ্য হয়েই বিজ্ঞ আদালতে অভিযোগ করেন এবং ১৫মে বিজ্ঞ আদালতের নির্দেশে হোমনা থানা বিষয়টি আমলে নিয়ে হত্যা মামলা হিসেবে এফআইআর করেন।আদালতের নির্দেশে থানায় মামলা হত্যা মামলা নিলেও দীর্ঘ ৮৩দিনে কোন আসামীকে গ্রেপ্তার করেনি দায়িত্বে থাকা পুলিশ। আসামীদের থেকে দালালের মাধ্যমে সুবিধা নিয়ে দায়সারা ভাবেই চলছে ছাদিয়া হত্যার ঘটনা। এখন মামলাটি ফাইনাল রিপোর্ট দিতেও আসামীদের দালালরা থানায় আসা যাওয়া করতে দেখা যায় বলেও অভিযোগ করেন বাদী পরিবার।মামলার বাদী ছাদিয়ার পিতা শাহাবুদ্দিন বলেন, আমার মেয়েকে চুলের মুঠি ধরে রাস্তায় টেনেহিঁচড়ে মেরেছে, গ্রামের অনেক মানুষ দেখেছে পুলিশকে বলেছেও। কিন্তু পুলিশ শুরু থেকেই আমাদের কোন কথা শুনেনি ও সহযোগিতা করেনি। এখন শুনতেছি মোটা অংকের টাকা খেয়ে নাকি মামলাটি ফাইনাল রিপোর্ট দিয়ে দিবে।
ঘটনার বিষয়ে হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা’র সরকারী মোবাইল নাম্বারে কল দিয়ে জানতে চাইলে তিনি জানান, “ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলো, তারা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করেছেন।” তবে “আসামীদের কাছ থেকে সুবিধা নিয়ে কোন আসামী ধরেন নি” এমন প্রশ্ন করতেই তিনি ফোন কেটে দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

হোমনায় গৃহবধূ ছাদিয়া হত্যাকান্ডের ৮৩দিনেও গ্রেপ্তার হয়নি কেউ -পুলিশের ভূমিকায় রহস্য

আপডেট সময় : 05:58:52 pm, Saturday, 30 July 2022