Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

তিতাসের মাছিমপুরে এসএসসি ১৯৭০-৭১ ব্যাচের বন্ধু সম্মিলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:24:01 pm, Saturday, 16 July 2022
  • 223 বার পড়া হয়েছে

তিতাসের মাছিমপুরে এসএসসি ১৯৭০-৭১ ব্যাচের বন্ধু সম্মিলন অনুষ্ঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর. আর. ইনস্টিটিউশনের ১৯৭০-৭১ এসএসসি ব্যাচের বন্ধু সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই জুলাই শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত চলে এই মিলনমেলার কার্যক্রম।

অনুষ্ঠানের উদ্যোক্তা প্রফেসর মো. মনোয়ার হোসেন ও মো.নুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপি চলে নানা আয়োজন।

কফি আর চায়ের চুমুকে ফিরে যান ৫০ বছর আগের সেই দৃশ্যপটে। আনন্দে মন নেচে ওঠে সকলের। একে অপরকে জড়িয়ে ধরে হয়ে যান আনন্দে আত্মহারা। সকলের মধ্যমনি হয়ে ওঠেন তাদের সেই প্রিয় দুই শিক্ষক আব্দুল আউয়াল ও মো. ফজলুর রহমান মিন্টু সিকদার। প্রবীণ দুই শিক্ষকের সাথে যোগ দেন বর্তমান প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান চৌধুরী। ফুলে ফুলে সিক্ত হন তারা তিনজন। কেউ কেউ স্যারদের কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন এবং পা ছুঁয়ে সালাম করেন। এসময় স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, জীবন সায়াহ্নে এসে মনেই হচ্ছে না আমরা ৫০ বছর দূরে ছিলাম। তাই তো আমরা বলতে চাই অটুট বন্ধনের ৫০ বছর। এ বন্ধন ভালোবাসার বন্ধন। আমরা না থাকলেও যেন আমাদের পরবর্তী প্রজন্মের সাথে একটি সেতুবন্ধন তৈরি করে দিয়ে যেতে পারি, সে জন্যই আজকের এই আয়োজন। স্মৃতিচারণে ঐ সময়ের ছাত্র শিক্ষকের সম্পর্কে বলতে গিয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পেরী বাবু ও নুরুল হক বি এস সি সহ প্রয়াত শিক্ষকদের বৈশিষ্ট্য তুলে ধরেন।

১৯৭০/১৯৭১ এসএসসি ব্যাচের পক্ষ হতে তখনকার শিক্ষক আব্দুল আউয়াল ও ফজলুর রহমান মিন্টু সিকদার ও বর্তমান প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরীকে সম্মননা ক্রেস্ট উপহার দেন।

এসময় ৭০-৭১ ব্যাচের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাছিমপুর আর. আর. ইনস্টিটিউশনের সাবেক ছাত্রদের নিয়ে গঠিত সংগঠন প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা মালক কথা বলেন -সংগঠনের সভাপতি আল মামুন সরকার ছোটন।

পরে শ্রদ্ধেয় শিক্ষকদের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ১৯৭০/১৯৭১ ব্যাচের উপস্থিত সকলে। ১ মিনিট নিরবতা পালন করা হয় সকল পরলোকগমনকারী বন্ধু ও শিক্ষকদের জন্য।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মো.মনোয়ার হোসেন, মো.আব্দুল কুদ্দুস,মো.বায়জিদুর রহমান,মো. নুরুল হক,মো.গোলাম রাব্বানী, মো. মহিউদ্দিন,মোঃ ওমর আলী,মোঃ সামসুল হক,মো. আবুল হাসেম হাসান, মো.তফাজ্জল হোসেন, মো. মমতাজ উদ্দিন,মো.রফিকুল ইসলাম (রাজ মিয়া), মো. আলী আহমেদ,মো.রায়ন উদ্দিন,মো. মোশাররফ হোসেন ভূইয়া,মো.হানিফ ভূইয়া,মো. কবির আহমেদ মাষ্টার , মো. ইসমাইল, মো.হাকিম উদ্দিন, মো.রফিকুল ইসলাম, আঃ বাতেন সরকার রেনু মিয়া ভান্ডারী,গোলাম সারোয়ার চৌধুরী ও মো. জালাল উদ্দিন মোল্লা ও প্রভাশক সাংবাদিক হালিম সৈকত প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

তিতাসের মাছিমপুরে এসএসসি ১৯৭০-৭১ ব্যাচের বন্ধু সম্মিলন অনুষ্ঠিত

আপডেট সময় : 08:24:01 pm, Saturday, 16 July 2022