
এম আবু হেনা সাগর,ঈদগাঁও।।
বাংলাদেশ আওয়ামীলীগ,ইসলামাবাদ ইউনিয়ন শাখার এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ই জুন বিকেলে ইউনিয়নের বাশঘাঁটাস্থ স্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম হেলালীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রেখেছেন, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন,সাবেক সাধারন সম্পাদক
দুলাল আচায্য, মেম্বার সিরাজুল ইসলাম,সাবেক মেম্বার বশির আহমদ, সোহেল ওমর, মাষ্টার নাছির, আবছার কামাল, নুরু কোম্পানী, চন্ডী আচার্য্য,জাহাঙ্গীর আলম, আবু হেনা বিশাদ, আবদুল হক, সিরাজ, হুমায়ুনসহ ওয়ার্ড় আ,লীগ সভাপতি ও সম্পাদকবৃন্দরা অংশ নেন।
বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অসমাপ্ত ওয়ার্ড় কমিটির সম্মেলন ও কাউন্সিল তারিখ ঘোষনা করেন। এতে ৩নং ওয়ার্ড় ১৭ জুন,৭নং ওয়ার্ড় ২০ জুন, ১৯ জুন ১নং ওয়ার্ড়, ২নং ওয়ার্ড় ২১জুন সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক জানান।

























