Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ডিপো বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের সব দায়িত্ব কাঁধে নিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত দেখালেন স্মার্ট গ্রুপের মালিক

  • Reporter Name
  • আপডেট সময় : 04:15:57 pm, Wednesday, 8 June 2022
  • 200 বার পড়া হয়েছে

ডিপো বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের সব দায়িত্ব কাঁধে নিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত দেখালেন স্মার্ট গ্রুপের মালিক

এম. মতিন, চট্টগ্রাম।।

কঠোর শ্রম-পরিশ্রম ও সময় দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপ।কর্মসংস্থান সৃষ্টি করেছেন শত শত বেকার যুবকের। কিন্তু হঠাৎ একটি দূর্ঘটনায় সব শেষ হয়ে গেছে। এক নিমিষেই শত শত মানুষের আয় রোজগারের কর্মস্থলটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সর্বনাশা আগুনে কেড়ে নিয়েছে (আনুমানিক) ৪৯টি তরতাজা প্রাণ আর শত মানুষের স্বপ্ন। নিঃস্ব করে দিলো কয়েক’শ পরিবারকে। মানুষ পোড়ার গন্ধ আর দগ্ধদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সীতাকুণ্ডের বাতাস। শোকে বিহ্বল স্বজনহার পরিবার।

অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় নিজ কোম্পানির হাজার কোটি টাকার আর্থিক বিপর্যয় হওয়ার পরও ঢাকার রানা প্লাজা কিংবা আশুলিয়ার তাজরীন গার্মেন্টের মালিকের মতো না পালিয়ে হতাহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্থদের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এবং চিকিৎসার ব্যায়ভার বহন করে পাশে থাকার ঘোষণা দিয়ে ‘নৈতিকতা ও মানবিকতার নজিরবিহীন দৃষ্টান্ত দেখালেন বিএম কনটেইনার ডিপোর পরিচালক ও স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমান।

বলছিলাম গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিস্ফোরণে ঘটে যাওয়া বিএম ডিপোর পরিচালক ও স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমান সিআইপির কথা।

শনিবার রাতে তড়িৎ এক বিবৃতিতে বিএম কনটেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে, এমন সংকটে সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে পাশে থাকার আহ্বান জানান মুজিবুর রহমান।

বিএম কনটেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেন, ‘নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে হতাহতদের পাশে থাকব। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয় আমরা বহন করব। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে, তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে। পাশাপাশি সকল হতাহতের পরিবারের দায়িত্ব নেয়া হবে।’

ঘোষণা দিয়েছেন, বিএম কনটেইনার ডিপোতে আগুনে নিহত ফায়ার সার্ভিসের প্রত্যেক কর্মীর পরিবারকে ১৫ লাখ, অঙ্গহানি হওয়া ফায়ার সার্ভিসের প্রত্যেক কর্মীকে ১০ লাখ, যেসব ফায়ার ফাইটার আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৭ লাখ টাকা এবং যেসব ডিপো কর্মকর্তা নিহত হয়েছেন প্রত্যেককে ১০ লাখ, অঙ্গহানি হয়েছে এমন কর্মকর্তাদের ৬ লাখ ও আহত ডিপো কর্মকর্তাদেরকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা দিয়েছেন স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমান।

এদিকে আগামী রবি-সোমবারের মধ্যেই প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঘোষিত ক্ষতিপূরণের টাকা নিহত ও আহত পরিবারে পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেন মুজিবুর রহমান সিআইপির পরিচালনাধীন বিএম ডিপো কর্তৃপক্ষ।

দেশবাসীর প্রতি স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমান শুধু একটাই আহবান জানান, এমন সংকটে সবাইকে ‘মানবিক দৃষ্টিকোণ’ থেকে পাশে থাকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

ডিপো বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের সব দায়িত্ব কাঁধে নিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত দেখালেন স্মার্ট গ্রুপের মালিক

আপডেট সময় : 04:15:57 pm, Wednesday, 8 June 2022