Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ৪ঘন্টা পর ঝালকাঠিতে বরিশাল–খুলনা মহাসড়ক অবরোধ স্থগিত

  • Reporter Name
  • আপডেট সময় : 12:25:27 pm, Monday, 22 December 2025
  • 60 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে বরিশাল–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। প্রশাসনের আশ্বাসে চার ঘণ্টা পর অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও আন্দোলনকারীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টা থেকে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। এতে মহাসড়কের দুই পাশে কয়েক শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ। দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।” তিনি জনদুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান।
প্রশাসনের আশ্বাসে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সাময়িকভাবে অবরোধ তুলে নেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, “আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না নিলে পুনরায় বরিশাল–খুলনা মহাসড়ক অবরোধ করা হবে।” তিনি আরও বলেন, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে অবরোধে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার দাবি যৌক্তিক হলেও বারবার সড়ক অবরোধে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
উল্লেখ্য, এর আগে গত ১২, ১৮ ও ১৯ ডিসেম্বর একই দাবিতে ঝালকাঠিতে একাধিকবার মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ৪ঘন্টা পর ঝালকাঠিতে বরিশাল–খুলনা মহাসড়ক অবরোধ স্থগিত

আপডেট সময় : 12:25:27 pm, Monday, 22 December 2025