Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

হাজার টাকা ক্ষতিপূরণের জন্য পাবনায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:54:27 pm, Sunday, 17 March 2024
  • 182 বার পড়া হয়েছে

কালকিনির বাড়ি ফিরতে পারলেন না ৩ বোনসহ পরিবারের নিহত ৫।।

পাবনা প্রতিনিধি।।

ক্ষতিপূরণের টাকার জন্য চাপ দিলে বন্ধুকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন সম্রাট। এরপর সুযোগ বুঝে একটি লিচু বাগানে ডেকে নিয়ে ছুরিকাঘাতে বন্ধু আজাদকে হত্যা করে।

পরে তার মরদেহ পাশের শিম গাছের শুকনা লতাপাতার নিচে ঢেকে রেখে ঘটনাটি লুকাতে চায় সম্রাট। গত ১১ মার্চ রাতে এমন হত্যাকাণ্ড ঘটেছে পাবনার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে।

ঘটনার দুদিন পর (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই লিচু বাগানে নিহত আজাদের মরদেহে দেখে স্থানীয়রা খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর গত ১৬ মার্চ রাতে হত্যাকারী সম্রাটকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৭ মার্চ) সকালে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিহত আজাদ (২২) দাপুনিয়া ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং গ্রেপ্তারকৃত আব্দুস সামাদ ওরফে সম্রাট (২৮) একই গ্রামের রবিউল ইসলামের ছেলে। তারা উভয়েই পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজাদ ও সম্রাট পরষ্পর ঘনিষ্ট বন্ধু এবং একসাথে রাজমিস্ত্রীর কাজ করতেন। মাসখানেক আগে আজাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।

এতে মোটরসাইকেল মেরামত বাবদ দুই হাজার টাকা খরচ হয় আজাদের। তার মধ্যে এক হাজার টাকা দেন সম্রাট। বাকি এক হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।

সেই থেকে অভিযুক্ত সম্রাট কিভাবে তার বন্ধু আজাদকে হত্যা করবে তার সুযোগ খুঁজতে থাকে। পরে গত ১১ মার্চ রাতে তাকে ডেকে নিয়ে ধারালো চাকু দিয়ে আজাদের গলায় ও চোখের নিচে আঘাত করলে তার মৃত্যু হয়।

এদিকে আজাদকে খুঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে তার বাবা আ: হাকিম বাদী হয়ে পাবনা সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। এরপর গত ১৩ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ আজাদের ক্ষত বিক্ষত মরদেহ দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোশাররফ চেয়ারম্যান এর খামারের পাশে লিচু বাগানে পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করলে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ একটি টিম। হত্যাকারী আব্দুস সামাদ ওরফে সম্রাটকে ১৬ মার্চ দুপুরে নিজ এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ঘটনাস্থলের পাশে ধান ক্ষেতে ফেলে দেয় সম্রাট। আজাদের ব্যবহৃত মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়ে তার গায়ে থাকা রক্তমাখা জ্যাকেট

এবং মোটরসাইকেলের ডিজিটাল নম্বর প্লেট সম্রাট তার শোবার ঘরে রেখে মোটরসাইকেল নিয়ে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে জনৈক ফারুক শেখের বাড়িতে রেখে আসে।

এব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম জানান, আসামির জবানবন্দি অনুযায়ী তাকে সাথে নিয়ে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন, মোটর সাইকেল,

রক্তমাখা জ্যাকেট ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু জব্দ করা হয়। ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেবার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

হাজার টাকা ক্ষতিপূরণের জন্য পাবনায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা।।

আপডেট সময় : 04:54:27 pm, Sunday, 17 March 2024