Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ

স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:21 pm, Sunday, 10 May 2026
  • 169 বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক,

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে না পারায় এর প্রতি মানুষের আস্থা কমে গেছে এবং বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান Kamal Ahmed।

রোববার (৩ মে) টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত ‘জনআস্থা পুনর্নির্মাণ: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কামাল আহমেদ বলেন, অর্থনৈতিক চাপ, মালিকদের প্রভাব এবং করপোরেট স্বার্থের কারণে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের পর বর্তমানে সরাসরি চাপ না থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি কী হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্যকেও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হ্রাসের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন। তার মতে, রাজনৈতিক, গোষ্ঠীগত ও ব্যবসায়িক স্বার্থে প্রচারিত ভুয়া তথ্য সমাজে বিভ্রান্তি তৈরি করছে।

সভায় তিনি আরও বলেন, নানা ধরনের নিয়ন্ত্রণ, নিপীড়ন ও করপোরেট প্রভাবের কারণে মূলধারার গণমাধ্যম যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত UNESCO কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ। তিনি বলেন, বিশ্বজুড়েই গণমাধ্যম স্বাধীনতা চাপের মুখে রয়েছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। তিনি এমন একটি কাঠামোর ওপর গুরুত্বারোপ করেন, যা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ না করে বরং সহায়তা ও সুরক্ষা দেবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় গণমাধ্যমের পেশাগত মান, নির্ভুল তথ্য প্রকাশ এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে

আপডেট সময় : 07:40:21 pm, Sunday, 10 May 2026